ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংস্কার, বিচার এবং নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়: সালাহউদ্দিন

আমার বার্তা অনলাইন:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯

আগামীর সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের চ্যালেঞ্জ নিয়ে গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ/ছবি-সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন আমাদের সামনে সবচাইতে বড় প্রশ্ন সবাই যেটা করে, তা হলো সংস্কার বিচার এবং নির্বাচন। এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এগুলো মিউচুয়ালি বিষয়। ইন্টারডিপেন্ডেন্সির ওপরে কোনোটা নেই। তার মানে এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানী সিরডাপ মিলনায়তনে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের নাগরিক উদ্যোগে- নাগরিক কোয়ালিশন- আগামীর সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের চ্যালেঞ্জ’ নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন কামনা করে। এখন নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, নাগরিক সমাজের ভূমিকা নিয়ে। সংবিধান অনুসারে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা এখনো দেওয়া আছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সবরকমের সহযোগিতা, কর্তৃপক্ষের কাছে চাইলেই দিতে বাধ্য সরকারসহ সব সংস্থা।

তিনি আরও বলেন, অতীতে এই নির্বাচন কমিশন এই ক্ষমতা ভোগ করতে পারেনি। কারণ নির্বাহী বিভাগের কর্তৃত্ব ছিল বেশি। বর্তমানে সেই পরিবেশ নেই। কেয়ারটেকার ব্যবস্থা প্রতিষ্ঠিত এখনো না হলেও অন্তর্বর্তীকালীন সরকারই কেয়ারটেকার ব্যবস্থার আদলেই তার কর্মপরিচালনা করছে। যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে পূর্ণাঙ্গভাবে, তখন কেয়ারটেকার ব্যবস্থার অধীনে নির্ধারিত সময়সীমার মধ্যেই পরবর্তী নির্বাচনগুলো হবে।

‘বর্তমানে অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছেন তাতে করে এখন পর্যন্ত নির্বাচনের কর্মকাণ্ড সেই সময়সীমার মধ্যেই হচ্ছে। বরং বলা যায় ডিলিমেটেশন (সীমানা নির্ধারণ) গ্যাজেট হয়েছে, সেটা আরও অ্যাডভান্স হয়েছে। নির্বাচনে সব কাজ ও আয়োজন প্রস্তুতি সবকিছু সমাপ্ত হবে।’

গোলটেবিল আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দেন।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু