ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১৪:৪০

জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না, মানুষের অধিকার প্রতিষ্ঠার ও মানবতার সেবার রাজনীতি করে বলে জানিয়েছেন বাংলাদেশ দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর। তিনি বলেছেন, অতীতে জামায়াতে ইসলামী কোনো সমাজসেবামূলক কাজ করলেও রাষ্ট্র বিরোধী কাজের তকমা দিয়ে জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। কিন্তু জনগণ সাক্ষী, জামায়াতে ইসলামী সমাজসেবা বন্ধ করেনি।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর কদমতলীর তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ফি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সবুর বলেন, প্রকাশ্যে সমাজসেবা করার সুযোগ না পেলেও গোপনে বিভিন্ন সামাজিক সংগঠনের নামে জামায়াতে ইসলামী মানবতার সেবা অব্যাহত রেখেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলেও মানুষের সেবা করবে, না গেলেও করবে। মানুষের কল্যাণে মানুষ কাজ করবে এই নীতিতে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি মতবাদে রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণে স্বাধীনতার ৫৪ বছরেও জাতি বৈষম্যমুক্ত হতে পারেনি। প্রতিটি স্তরে স্তরে বৈষম্যের শিকার হয়েছে।

তিনি বলেন, সমাজের সব মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া জন্মগত অধিকার, মৌলিক অধিকার। কিন্তু দেখা যায়, একশ্রেণির মানুষ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায়, আরেক শ্রেণির মানুষ সরকারি হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। অনেক সময় দেখা যায়, সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও ডাক্তার পাওয়া যায় না। এই যে বৈষম্য, এটির একমাত্র কারণ মানুষের তৈরি মতবাদ। কারণ যেই মানুষ আইনি তৈরি করে তিনি ও তার দল সেই আইনের সুবিধাভোগী। সাধারণ মানুষ ওই আইনে শোষিত হয়।

ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির বলেন, আল্লাহর আইনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই বৈষম্যের কোনো সুযোগ নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যেই যেই সুবিধা রাষ্ট্র থেকে ভোগ করবে একই সুবিধা নাগরিকেরাও ভোগ করবে। দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভেদ, বিভাজন কিংবা বৈষম্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নেই। সবাই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ সুবিধা, মর্যাদা ও অধিকার লাভ করবে। তাই ইসলামী সমাজ বিনির্মাণে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে হবে।

তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ঈসমাইল খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল জাব্বার, নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান মিয়াজী, ৬৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিম।

আমার বার্তা/এল/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু