ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

আরও এক মাস আলোচনা করলেওসিদ্ধান্তে আসতে পারব না: রাশেদ খান

আমার বার্তা অনলাইন:
০৮ অক্টোবর ২০২৫, ১৯:৫২

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এখন যে ধরনের মতপার্থক্য দেখা যাচ্ছে, তাতে আরও এক মাস আলোচনা করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

বুধবার (৮ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে নামাজের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে। তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক একইভাবে আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে, আমরাও শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছি। যেভাবে আজকে ভিন্নমত দেখলাম। সর্বশেষ দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট। তারাও দেখলাম যে আজকে ইউটার্ন করেছে। তারাও এখন বলছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট।

তিনি বলেন, আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র এটা জনগণ পছন্দ করে না। আপনি সকালে একটা বলবেন, আপনি বিকালে একটা বলবেন। আপনি আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন। এটা তো হতে পারে না।

রাশেদ খান বলেন, আপনারাও যেমনিভাবে আজকের এই আলোচনা দেখে হতাশ হচ্ছেন। ঠিক একইভাবে আমরাও আজকের এই আলোচনা দেখে আমরাও হতাশ হচ্ছি। এটা তো আসলে জনগণ কোনভাবেই প্রত্যাশা করে না। আপনারা সেই আবার আট মাস পিছনে ফিরে যাবেন, যেখানে সামনে ফেব্রুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দেবে। সেখানে আমরা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে আমরা ঐক্যমত কমিশনে যারা আছি সবাই তো নির্বাচন করতে চাই। সেই প্রস্তুতি না নিয়ে আমরা বরং এখানে ভিন্ন মত দেখাচ্ছি এবং আমাদের দাবির মধ্যে প্রতিদিন মনে হচ্ছে যে, আমরা মতপার্থক্য তৈরি করছি। এজন্য আমরা বলেছি যে, আরো এক মাস যদি আপনারা এভাবে আলোচনা করেন কোনভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না।

তিনি বলেন, আমরা নয়টি রাজনৈতিক দল বসেছিলাম, আলোচনা করেছি। আমরা দেখলাম যে পরবর্তীতে আজকের এই ঐক্যমত কমিশনে তাদের মধ্যে ভিন্নমত। ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল আপনারা দলগুলো বসেন। আমি আজকে স্পষ্ট করেছি আমরা তো বসেছি। বসার পরে দেখলাম যে আমরা একমতে আসার পরেও এখানে এসে নেতারা এক একজন বক্তব্য দিচ্ছে এক রকম। এইভাবে তো হয় না। এখন তো বল আপনাদের কোর্টে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পরে যে জাতীয় সংসদ গঠিত হবে, প্রথম যে অধিবেশন সেই অধিবেশনে জুলাই জাতীয় সনদের অনুমোদন দিতে হবে। অর্থাৎ গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা জনগণ পূরণ করলো ভোট দেওয়ার মাধ্যমে এবং যেদিন প্রথম অধিবেশন হবে সেদিন সেদিন এটার অনুমোদন দিতে হবে।

রাশেদ খান বলেন, আমরা বলেছি, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাস থাকত, তাহলে গণভোটের দরকার হতো না। কিন্তু সেই আস্থা না থাকায় গণভোটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু