ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

উচ্চকক্ষ ও পিআর পদ্ধতি নিয়ে বিএনপি-এনসিপির মতভেদ

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপির অবস্থান এখন পিআরের পক্ষে নই, এটা আমরা গ্রহণ করি না। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আমরা উচ্চকক্ষের যত উপযোগিতা নিয়ে আলাপ করব, এই সব উপযোগিতা একটি শর্তের ওপর নির্ভরশীল; সেটা হলো, উচ্চকক্ষে ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিত্ব নির্বাচিত হতে হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘প্রস্তাবিত উচ্চকক্ষ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’— শীর্ষক সংলাপে অংশ নিয়ে পিআরের পক্ষে-বিপক্ষে মত দেন শামা ওবায়েদ ও আখতার হোসেন।

শামা ওবায়েদ বলেন, আমরা একমত পোষণ করছি, যদি উচ্চকক্ষ থাকে, এটা সংসদকে গ্রহণযোগ্য করবে। কী পদ্ধতিতে হবে, সেটা আলোচনা হতে পারে। বিএনপির অবস্থান এখন আমরা পিআরের পক্ষে নই, এটা আমরা গ্রহণ করি না। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবে, তাদের যদি উদ্দেশ্য থাকে একটা ভালো সংসদ তৈরি করার, জবাবদিহিমূলক সংসদ তৈরি করার, তাহলে আপনি পিআর রাখেন আর না রাখেন একই জিনিস হবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, আমাদের উচ্চকক্ষে কারা থাকতে পারে— সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, সাংবাদিক এমন ব্যক্তি। দুর্ভাগ্যবশত বাংলাদেশে সিভিল সোসাইটিও বিভিন্ন ভাগে বিভক্ত। সিভিল সোসাইটিকেও যদি আপনি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে আনেন, তখন কিন্তু তারা তাদের মতাদর্শকে স্থাপন করতে চাইবে। সুতরাং এমন সিভিল সোসাইটি আমাদের উচ্চকক্ষে প্রয়োজন, যারা দেশের স্বার্থে তাদের আলোচনাটা আনবে এবং দেশের সংসদের যাতে দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে সেই স্বার্থে আলোচনাটা আনবে। সেই জায়গায় আমাদের আসতে হবে।

আখতার হোসেন বলেন, বিগত আওয়ামী লীগের সময়ে বাংলাদেশে স্বৈরশাসন চলে আসা বা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়া— এই সবকিছুকে সাংবিধানিক একটি প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা দেওয়া হতো। সেই জায়গায় কীভাবে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা যায়, তার একটি স্বরূপ আমরা উচ্চকক্ষে পাব, যদি সেই উচ্চকক্ষে পিআরের ভিত্তিতে প্রতিনিধিরা নির্বাচিত হয়। আমরা উচ্চকক্ষের যত উপযোগিতা নিয়ে আলাপ করব, এসব উপযোগিতা একটি শর্তের ওপর নির্ভরশীল; সেটা হলো, উচ্চকক্ষে ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিত্ব নির্বাচিত হতে হবে। যদি এই পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্বের বিষয়টি না থাকে, তাহলে আর এই উপযোগিতার বিষয়গুলো নিয়ে আলাপ করার কোনো প্রয়োজনীয়তা নেই।

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দেন।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু