ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

বিএনপির সমাবেশে মোবাইল চুরির হিড়িক

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৬:১০

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়ামে আয়োজিত বিএনপির সমাবেশ থেকে একাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এই সমাবেশে ব্যাপক জনসমাগমের সুযোগ নিয়ে সংঘবদ্ধ একটি চোর চক্র এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষের সমাগম ঘটে মিরসরাই স্টেডিয়ামে। মানুষের ভিড়ের সুযোগে এই চুরির ঘটনা ঘটে। মোবাইল চুরি হয়েছে জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগ, উপজেলা ওলমা দলের যুগ্ম সম্পাদক এইচএম খায়ের উদ্দিন মাসুক, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য রেজাউল করিমসহ একাধিক ব্যক্তির মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকজনের মানিব্যাগ চুরির অভিযোগ উঠেছে।

উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক এইচএম খায়ের উদ্দিন মাসুক বলেন, মিছিল নিয়ে মাঠে প্রবেশের পর দেখি আমার মোবাইল চুরি হয়ে গেছে। পরে শহরে বাসায় চলে আসি। ডকুমেন্টস নিয়ে থানায় জিডি করবো।

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান তার ফেসবুকে লিখেন, আমার মোবাইল চুরি হয়ে গেছে। হোয়াটসাপ কিংবা ম্যাসেঞ্জারে কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। এ ব্যাপারে সতর্ক থাকবেন।

সমাবেশে আসা বিএনপি সমর্থক এক প্রবাসী বলেন, মোবাইল চুরির হয়েছে আফসোস নেই। কিন্তু মোবাইলে আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে। ডকুমেন্টসের জন্য টেনশন হচ্ছে।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, সমাবেশে অনেক মানুষের ভিড় হওয়ার সুযোগ সংঘবদ্ধ চোর চক্র বিএনপি নেতা-কর্মীদের মোবাইল চুরি করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মোবাইল চুরির ঘটনায় থানায় জিডি করলে আমরা এটা নিয়ে কাজ করবো। এর আগে অনেকের চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু