ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

দিনের ভোট রাতে করতে ৮ হাজার কোটি টাকা ব্যয় করেছে আ.লীগ: রিজভী

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১৮:২১
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দিনের ভোট রাতে পরিচালনার উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার ৮ হাজার কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে ৩ হাজার কোটি টাকা পুলিশ ও প্রশাসনের একটি অংশকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ খোকন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত দিনব্যাপী সেবামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিরোধী দলের ওপর দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতন, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের কারণে আওয়ামী লীগ সরকারের পতন আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষের কাছে বগুড়া একটি বিশেষ আবেগের স্থান, কারণ এখানেই জন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তারেক রহমান আজ মানবতার সেবায় দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষের খোঁজ রাখছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী মানবিক কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ বড় আয়োজন না করে সেদিন বিভিন্ন সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, হৃদরোগীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু