ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির

আমার বার্তা অনলাইন:
০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৯
আপডেট  : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫

‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সনদ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ বলেন, ‘নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। তবে এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আইনগতভাবে ইসিকে লড়াই করতে বলেছি।’

কালো টাকার ব্যবহার বন্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা এনসিপির আহ্বায়কের। তিনি বলেন, ‘লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, ইসিকে সেটি দেখতে হবে।’

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি। বিশেষত, এই নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আরপিওতে পরিবর্তন এনেছে যে, প্রত্যেকটা দল তাদের স্ব স্ব প্রতীকের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করছি যে, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন-প্রত্যেকটি দলকে তার নিজস্ব প্রতীক ও নিজস্ব আদর্শে নির্বাচন করা উচিত। কোনো দলের সাথে সমঝোতা হলে তার প্রতীক আলাদা হওয়া উচিত।

নাহিদ ইসলাম আরও বলেন, আরেকটি বিষয় হচ্ছে যে, হলফনামায় যে তথ্য প্রার্থীরা নির্বাচন কমিশনকে দিয়ে থাকবে, সে তথ্য যাতে যাচাই-বাছাই করে এবং সে তথ্যে যদি ভুল থাকে, নির্বাচন কমিশন থেকে যাতে ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া, ইসির যে আইন বা বিধিমালা, সেটি যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়, সে ব্যাপারেও আলাপ করেছি।

গণভোট নিয়ে সঠিক প্রচারণার অনুরোধ জানিয়ে নাহিদ বলেন, ‘গণভোটের প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে। প্রশ্নের বিষয়গুলো নিয়ে আগে থেকেই প্রচারণা চালাতে হবে।’ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে, সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় এমন সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। এর আগে সিইসির সঙ্গে বৈঠক করে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। এ সময় শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ দলটি।

আমার বার্তা/এল/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু