ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল, আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪০

শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় আসার কথা ছিল, সেটি নির্ধারিত সময়ে আসছে না। এর ফলে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি এক দিন পিছিয়ে গেল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন বলেও খবর পাওয়া যায়। কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আমরা আশা করছি, সব ঠিক থাকলে সেটা আগামীকাল শনিবার পৌঁছাতে পারে।

তিনি আরও যোগ করেন, বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। মহাসচিব বলেন, ‘‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন।’’

আমার বার্তা/এল/এমই

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটে না থাকা মানে, সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক এই নির্বাচন কখনো গ্রহণযোগ্য

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, গত

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পোস্টাল ব্যালেটসহ কয়েকটি বিষয়ে

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। শুধু সমালোচনার মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে, এটা মিথ্যাচার’

সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ: পরিকল্পনা উপদেষ্টা

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে