ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর মাধ্যমে নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচনি উৎসবের এই ট্রেনকে গন্তব্যে পৌঁছাতে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটারদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। বিএনপি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এরইমধ্যে যারা বিভিন্ন এলাকায় আমার পক্ষে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন সেগুলো কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে অপসারণের জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী মোড়ে ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে, তিনি বাদ যোহর আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারি গলি বায়তুল মামুর জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত ৩০০ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া বাদ আসর কালামিয়া বাজার দোতলা মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মহানগর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মরহুম মোহাম্মদ ইসমাইলের ১১তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে শরিক হন এবং তার কবর জিয়ারত করেন।

কর্মীসভায় দলের নেতাকর্মীদের প্রতি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। এখন থেকেই ওয়ার্ড, ইউনিট পর্যায়ে প্রতিটি ঘরোয়া বৈঠক ও উঠান বৈঠক শুরু করে দিতে হবে। দলকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য একটি নির্বাচিত ও শক্তিশালী সরকার প্রয়োজন, যা কেবল বিএনপির দ্বারাই সম্ভব। তিনি স্থানীয় নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য কাজ করার আহ্বান জানান।

জামাল খান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপি নেতা হেলাল চৌধুরী, এম এ হামিদ, নকিব উদ্দিন ভুইয়া, আবু আহমেদ, ইউছুপ শিকদার, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি হাজী নুরুল হক, জামাল খান ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ স্বপন, কামাল উদ্দিন, মনসুর আলম, দোলন দাশ, মো. আলমগীর, মো. সেলিম, আবু নাছের চৌধুরী পেয়ারু, আসাদুল ইসলাম সুমন, বিএনপি নেতা কলিম উদ্দিন, ওসমান গনি, প্রশান্ত কুমার পাণ্ডে, আজগর আলী, হেলাল উদ্দিন, আবুল কালাম, শাহ আলম, জানে আলম, আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, মর্জিনা বেগম প্রমুখ।

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের

বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ন-সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্যসচিব মোহাম্মদ এরফানুল হক

আগে আওয়ামী লীগ এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই: ফখরুল

আগে নির্বাচন মানেই ছিল নৌকা ও ধানের শীষের মুখোমুখি লড়াই। তবে এবারের লড়াই কোনো দৃশ্যমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হাসান মোল্লা (৪৫) মারা গেছেন। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

তারেক রহমানের সমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নিরাপত্তা জোড়দার

চট্টগ্রামে দলে দলে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াই নয় এখনই: বিসিবি

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক: ডব্লিউসিএ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব

নতুন মার্কিন চুক্তিতে টিকটকের অভিজ্ঞতা বদলাতে পারে কী?

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

নোয়াখালীতে বিএনপির আট পরিকল্পনা নিয়ে জন-জিজ্ঞাসার আয়োজন

ভারতকে সুযোগ দিলেও, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি অনিচ্ছুক: আফ্রিদি

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ২ শিশু

যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিনি নিহত

২৫ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার ভূমিকম্প, জনমনে আতঙ্ক