ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে: দুলু

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৭

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে। গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে এটা বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। গত ২৪ বছর কোনো নির্বাচন হয়নি। আওয়ামী লীগ দিনের ভোট রাতে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়ে দীর্ঘ ২৪ বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল। এর বিরুদ্ধে দেশের জনতা নির্বাচন ব্যবস্থা গ্রহণ করেছে।

এই নির্বাচনকে বানচাল করার জন্য আমাদের বিএনপির প্রার্থী চট্টগ্রামের এরশাদ উল্লাহকে গুলি করার মধ্য দিয়ে হত্যা চেষ্টা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে যারা জড়িত তারা আগামী দিনে আরও ঘটনা ঘটাতে পারে। এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আমার বার্তা/এল/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু