ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর হাতিয়া

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১১:৫২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী প্রচারণাকে ঘিরে আয়োজিত লোকজ লাঠি খেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রচারণা দেখতে ও ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে হরণী ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীমের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রচারণা কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। এবারের নির্বাচনে এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম নবী উল্যাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মোতালেব, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আজহার উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানবীর উদ্দিন রাজীব এবং হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম।

স্থানীয় বাসিন্দা জুয়েল হোসেন বলেন, লাঠি খেলা আমাদের গ্রামীণ ঐতিহ্য। রাজনীতির সঙ্গে সংস্কৃতির এমন সংযোগ নিঃসন্দেহে ইতিবাচক। লোকজ সংস্কৃতির মাধ্যমে নির্বাচনী প্রচারণা সত্যিই প্রশংসনীয়। এতে মানুষের অংশগ্রহণ বাড়ে এবং উৎসবের আমেজ তৈরি হয়।

হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনী প্রচারণায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে ভোটাররা ভোট নিয়ে আগ্রহী। আমরা আশা করি, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

লাঠি খেলায় অংশ নেওয়া মো. আবু সুফিয়ান ঢাকা পোস্টকে বলেন, আমরা পেশায় কৃষক। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের লাঠি খেলা দেখানোর জন্য ডাকা হয়। সাধারণত ১২–১৩ জনের একটি দল হয়ে আমরা খেলাটি প্রদর্শন করি। এখনো এই খেলাটির জনপ্রিয়তা আছে। মানুষ আনন্দ পায়, আমরাও কিছু উপার্জন করতে পারি।

বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম ঢাকা পোস্টকে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে হাতিয়ার এক ইঞ্চি জমিও নদীগর্ভে বিলীন হতে দেওয়া হবে না। টেকসই ব্লকবাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন স্থায়ীভাবে রোধ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমাদের অগ্রাধিকার। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে হাতিয়াকে আধুনিক পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে এবং নিঝুমদ্বীপ হবে বাংলাদেশের ‘মালদ্বীপ’। হাতিয়ার উন্নয়নের এই লড়াইয়ে আসনটি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতে তুলে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমার বার্তা/এল/এমই

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, জুলাই সংস্কারের

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতের

পদধারী নেতাদের বিশ্বাসঘাতকতায় হেরেছেন বিএনপি নেত্রী মুন্নী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ৩৬টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা)

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

রাজধানীর শাহবাগে প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম