ই-পেপার সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো: তারেক রহমান

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৬
আপডেট  : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৫

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খুলনা শিল্প কলকারখানা আজ ধ্বংস করে দিয়ে গেছে লুটেরা সরকার। আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে এই রুগ্ন শিল্পকে আবার বিকশিত করবো ইনশাআল্লাহ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা খালিশপুর প্রভাতী স্কুল ময়দানে সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের এক্স আ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, দেশে অন্যতম একটি দলের প্রধান নেতা মিথ্যা বলতে পারে? তাদের আইডি না কি হ্যাক হয়ে গিয়েছিল। এরা মিথ্যাবাদী। এরা মিথ্যা বলে প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না। এরা আর যাই হোক এরা দেশের কল্যাণ করতে পারে না। এদের থেকে জনগণ সচেতন থাকতে হবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির রাজনৈতিক দল হিসেবে অতীতেও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। একইভাবে আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করলে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠন করতে হলে দল, মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে। শুধু যে কোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না। হয়তো অন্য কাজ করা যায় কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের মানুষ তার মতামতের ভিত্তিতে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। শুধু সেটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নয়, এমনকি সেটি লোকাল নির্বাচনের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি। কেউ যদি কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কীভাবে তাকে রাতের আধারে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছিল। আজ সময় এসেছে, বাংলাদেশের মানুষ তার দাবি আদায়ের জন্য অবস্থান গ্রহণ করেছে।বাংলাদেশের মানুষকে যেই অধিকার থেকে গত একযুগেরও বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল, ১২ তারিখে ইনশাআল্লাহ সেই অধিকার প্রয়োগ করবে।

সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

জনসভায় বক্তব্য রাখেন, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের আলি আসগর লবী, সাতক্ষীরা-১ আসনের হাবিবুর রহমান হাবীব, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বেগম হালিমা আলী, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনি, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-১ আসনের আমীর এজাজ খান, খুলনা-৬ আসনের মনিরুল হাসান বাপ্পি, সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-২ আসনের আব্দুর রউফ, সাতক্ষীরা-৪ আসনের ড. মনিরুজ্জামান, বাগেরহাট-৩ আসনের ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সোমনাথ দে, বাগেরহাট-২ আসনের ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।

আমার বার্তা/জেএইচ

নির্বাচনের পরিবেশ নষ্ট করতে জামায়াত নানামুখী ষড়যন্ত্র করছে: আমিনুল হক

ঢাকা-১৬ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আমিনুল হক বলেছেন, যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ

ঢাকা-১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের ইতিবাচক সাড়া

ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ের রাজনীতি আরও সক্রিয়

৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের

আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এই

১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের

পাকিস্তানের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে

নির্বাচন ঘিরে ডিএমপির ৩টি হটলাইন চালু, অভিযোগ জানাতে অনুরোধ

বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

কোরআন তিলাওয়াত

নির্বাচনের পরিবেশ নষ্ট করতে জামায়াত নানামুখী ষড়যন্ত্র করছে: আমিনুল হক

ঢাকা-১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের ইতিবাচক সাড়া

৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের

ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়: আরাগচি

১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি: মামুনুল হক

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্ত্রী-সন্তানসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো: তারেক রহমান

২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে: টিআইবি

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় : মির্জা ফখরুল

নবম পে স্কেলের দাবিতে ধামরাইয়ে কর্মবিরতি

শেরপুরে জামায়াত নেতা হত্যা: প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন

ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে এখনও আশাবাদী ট্রাম্প