ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১১

ভোটে জয়ী হওয়াই বিজয় নয়, যে আসনে নারীরা ভয়ে নির্বাচনে আসেনা, সেখানে আমি সাহস করেছি, এটিই আমার জন্য বড় অর্জন, এটিই আমার বিজয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে বিকাল ৪টায় ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

মেঘনা আলম বলেন, আমি গতকাল থানায় গিয়েছিলাম খোঁজ-খবর নিতে। আমাকে বারবার গানম্যান দেওয়ার কথা বলেও দেওয়া হয়নি। যদিও তারা আমি যখনই প্রচারণায় বের হয়েছি, তখনই আমাকে নিরাপত্তা দিয়ছেন। কিন্তু স্থায়ীভাবে কেন গানম্যান দেয়া হলো না কেন, সেটি জানতে গিয়েছিলাম।

তিনি বলেন, তারা শুরু থেকে আমাকে জানিয়ে আসছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশের জন্য এটি আটকে আছে। তাহলে গতকাল পর্যন্ত আমাকে কেন গানম্যান দেয়া হলো না।

গণঅধিকার পরিষদের এই নেত্রী বলেন, ইলেকশন প্রার্থী হলে নিরাপত্তার স্বার্থে গানম্যান পাওয়া, এটি তো আমার নাগরিক অধিকার। কিন্তু, যখন আমাকে গানম্যান দেয়ার সময় আসলো, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার কাগজটা ইস্যু করতে পারছে না। আর যে এজেন্সিগুলো গানম্যান দেয়, তারা কাগজের অভাবে দিতে পারছে না। তাহলে আমরা যেটি দেখলাম- যাদের কাছে মানি আছে, মাসেল পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাদের জন্য গানম্যান পাওয়া কোন বিষয় না।

তিনি বলেন, যেহেতু আমি বৈধভাবে একজন এমপি প্রার্থী, সেহেতু আমার যে সম্মানটা পাওয়া দরকার, সেটি আমার নাগরিক অধিকার। কোন এক বিদেশিকে খুশি করতে তারা যদি এটি না দিয়ে থাকে, সেটি আসলে দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক।

মেঘনা আলম আরো বলেন, ইলেকশন কমিশনের নিজেদেরই উচিত স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। যদি তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে জনগণের কাছে ভূল বার্তা যায়। প্রার্থী হিসেবে যে প্রচারণা করা যায়, মেঘনা আলম সেখানে ১০ শতাংশের মধ্যে ২ শতাংশও করেনি। কিন্তু, অনেকে কত কত সীমা লঙ্ঘন করেছে।

তিনি বলেন, আজ আমি যে আসনে ভোট দিয়েছি, এখানে আমি পড়াশুনা করেছি। যেই স্কুলের মাঠে আমি খেলাধুলা করেছি, সেই জায়গায় ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে আমি সম্মানিত বোধ করছি।

আমার বার্তা/এমই

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

একটি চিহ্নিত রাজনৈতিক দল ভোটের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

বিচ্ছিন্ন কিছু অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

নির্বাচনে আনন্দের উৎসব পেয়েছে মানুষ ও ভোট এবার এতটা উৎসব মুখর হবে, এটা কেউ ভাবেনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

যেভাবে ভোট চুরি প্রতিরোধ করেছেন, সেভাবে ভোট রক্ষা করুন: জামায়াত আমির

সারাদেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ