ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

একটি চিহ্নিত রাজনৈতিক দল ভোটের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে। সেই সঙ্গে কালো টাকা মহাৎসব, জালিয়াতি এবং বিভিন্ন স্থানে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়ার ঘটনা ঘটেছে। তবে এসবের পরেও নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেতে চলেছে বলে মনে করছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দিনভর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। তবে বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। সেটিকে স্থিমিত করার কোনো অপচেষ্টা সফল হবে না বলেই বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষে বিএনপির আনুষ্ঠানিক এই ব্রিফিংয়ে মাহদী আমিন সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতায় যারা আহত ও নানা কারণে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি বিএনপির পক্ষ থেকে সমবেদনা জানান।

এখন ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান মাহদী আমিন। বিএনপির নেতা–কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের ফলাফল নিশ্চিত করার আগে কেউ যাতে ভোট কেন্দ্র ত্যাগ না করেন।’

গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসব হয়েছে বলে অভিযোগ করেন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তবে যাঁরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং দেশের মানুষও এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাহদী আমিন আরও অভিযোগ করেন, চিহ্নিত রাজনৈতিক দলটি অনেক জায়গায় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিয়েছে। তিনি বলেন, ‘অনেক আগেই আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম। নির্বাচন কমিশন ক্ষেত্রবিশেষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে সেটি আরও আন্তরিক ও সামগ্রিক হলে আরও যথাযথভাবে এ ধরনের পদক্ষেপ রোধ করা যেত।’

দেশের বিভিন্ন স্থানে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। এছাড়া অনেক জায়গায় জাল ভোট দেওয়া হয়েছে, মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগও এসেছে। অনেকে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অভিযোগ পেয়েছে বিএনপি। মাহদী আমিন বলেন, ‘এসব ঘটনা প্রমাণ করে, ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে।'

মাহদী আমিন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধানের শীষে জোয়ারে বিএনপির বিজয় হবে। গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।’

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর ও সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

ভোটে জয়ী হওয়াই বিজয় নয়, যে আসনে নারীরা ভয়ে নির্বাচনে আসেনা, সেখানে আমি সাহস করেছি,

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

বিচ্ছিন্ন কিছু অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

নির্বাচনে আনন্দের উৎসব পেয়েছে মানুষ ও ভোট এবার এতটা উৎসব মুখর হবে, এটা কেউ ভাবেনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

যেভাবে ভোট চুরি প্রতিরোধ করেছেন, সেভাবে ভোট রক্ষা করুন: জামায়াত আমির

সারাদেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট