ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত নয়

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৫, ১৭:৫৩
আপডেট  : ৩১ জুলাই ২০২৫, ১৭:৫৭

থাইল্যান্ডের মধ্যাঞ্চলের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ২ জন। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ব্যাংককের উত্তরাঞ্চলের সুপ্তনবুড়ি প্রদেশের মুঅং জেলায় আতশবাজি কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ও উদ্ধারকারী অন্যান্য কর্মীরা বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের ধ্বংসাবশেষে হতাহতদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে।

দেশটির উদ্ধারকারী সংস্থার ছবিতে দেখা যায়, বিস্ফোরণে মুঅং জেলার ওই কারখানা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারপাশে পোড়া ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে।

ব্যাংকক পুলিশ প্রাথমিকভাবে এই বিস্ফোরণে চারজন নিহত হয়েছে বলে জানায়। পরবর্তীতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহত দুজনকে উদ্ধারের পর পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান ওয়ানচাই খাওরাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘আমরা বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করছি।’’

থাইল্যান্ডে শিল্প কারখানায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে নিরাপত্তা বিধিমালা থাকলেও ভবন নির্মাণ কিংবা কর্মস্থলে তা কঠোরভাবে মানা হয় না।

এর আগে, গত বছর একই প্রদেশের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটে। তবে বুধবারের বিস্ফোরণের সময় কারখানায় কতজন কর্মী উপস্থিত ছিলেন, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। এছাড়া আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: এএফপি, ব্যাংকক পোস্ট।

আমার বার্তা/এল/এমই

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ‘ব্রিটেনে বাংলাদেশি মুসলিমদের ঈদ উদযাপন : বর্তমান ও অতীত’ শীর্ষক

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল বাংলাদেশির

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) নিউইয়র্ক সময় সন্ধ্যা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু