ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২

আমার বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৫, ১২:১১

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, আহত দুই ব্যক্তি হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্র বাস (৪০)। তাদেরকে চিকিৎসার জন্য কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল। এই ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণে তদন্ত করা হচ্ছে।

পুলিশ এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। পাশাপাশি, পুলিশ পুসপাকমের মাধ্যমে গাড়ির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করবে।

মালয়েশিয়ান পুলিশ জনগণকে নিয়ম মেনে গাড়ি চালানো এবং ভ্রমণের আগে গাড়ির অবস্থা ভালো আছে কি না তা নিশ্চিত করার জন্য সতর্ক করে দিয়েছে, বিশেষ করে রাতের বেলায় মহাসড়কে চলার সময়।

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু