ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৪:৩৯
আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন সবুজ মিয়া নামে এক বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা।

তবে এবারের লটারিতে সবুজই একমাত্র ভাগ্যবান বাংলাদেশি নন। পারভেজ হোসেন আনোয়ার নামে আরও একজন বাংলাদেশি প্রবাসীও পুরস্কার জিতেছেন। তিনি জিতেছেন একটি ব্র্যান্ড নিউ রেঞ্জ রোভার ভেলার গাড়ি। আনোয়ার ২০০৯ সাল থেকে শারজায় বসবাস করছেন।

দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিগ টিকিট গতকাল রবিবার যথারীতি তাদের সিরিজ ২৭৭-এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এতে ১৯৪৫৬০ নম্বর টিকিট কেনা ব্যক্তি প্রথম পুরস্কার হিসেবে জিতে নেন ২০ মিলিয়ন তথা দুই কোটি দিরহাম।

ড্রতে সান্ত্বনা পুরস্কার পাওয়া প্রত্যেকে পান ৫০ হাজার দিরহাম করে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার ব্যক্তির প্রত্যেকে সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত পুরস্কার জেতেন।

আমিরাতে বাংলাদেশিদের পুরস্কার জেতার ঘটনা নতুন নয়। এর আগে জুলাইয়ে মোহাম্মদ নাসের বেলাল নামে বাংলাদেশি এক ইলেকট্রিশিয়ান বিগ টিকিটের ড্রতে আড়াই কোটি দিরহাম জিতে নেন। প্রতিষ্ঠানটি জানায়, আগস্টে গ্র্যান্ড প্রমোশনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী, ৩ সেপ্টেম্বর লাইভ ড্রতে জয়ী ব্যক্তি পাবেন ১৫ কোটি দিরহাম।

আগামী মাসে লাইভ ড্রর রাতে প্রথম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির পাশাপাশি ছয়জন জয়ীর প্রত্যেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে পাবেন এক লাখ দিরহাম করে।

বিগ টিকিট জানায়, ১ থেকে ২৫ আগস্টের মধ্যে একবারে কোনো ক্রেতা দুই বা ততোধিক ক্যাশ টিকিট কিনলে ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। লাইভ ড্রতে উপস্থিত হতে পারলে নগদ ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম অর্থ জেতার সুযোগ মিলবে।

যে চারজন অংশগ্রহণকারী লাইভ ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, তাদের নাম বিগ টিকিটের ওয়েবসাইটে পাওয়া যাবে ১ সেপ্টেম্বর।

আগস্টের প্রমোশনে একটি বিএমডব্লিউ এম৪৪০আই জেতার সুযোগের কথাও জানানো হয়েছে। গাড়িটি জয়ীর নাম ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর। এর বাইরে আগামী ৩ অক্টোবর পুরস্কারপ্রাপ্ত একজনের হাতে তুলে দেওয়া হবে একটি রেঞ্জ রোভার ভেলার।

উল্লেখ্য, ‘বিগ টিকিট’ মূলত দুবাইতে (আবুধাবি) অনুষ্ঠিত একটি সুপরিচিত লটারি বা র‍্যাফেল ড্র। এটি ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিষ্ঠিত হয়। এটি ওই অঞ্চলের বৃহত্তম এবং দীর্ঘতম চলমান লটারি ড্র। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশাল নগদ পুরস্কার এবং বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পান। প্রতি মাসে নিয়মিতভাবে ‘গ্যারান্টেড ক্যাশ ড্র’ (নগদ পুরস্কার) এবং প্রতি দুই মাস পর পর ‘ড্রিম কার ড্র’ (গাড়ি পুরস্কার) অনুষ্ঠিত হয়।

আমার বার্তা/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু