ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সুইডেনের স্টকহোমে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৫, ১৬:৪৭

সুইডেনের স্টকহোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে স্টকহোমে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে স্টকহোমে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর জুলাইয়ের শহীদদের সম্মানে এক মিনিট নীরবতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয়। তারপর জুলাই-আগস্ট আন্দোলনকে উপজীব্য করে নির্মিত তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

এরপর আলোচনা অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা হয়। এতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদের আত্মত্যাগ ও তাদের অবদানের কথা স্মরণ করেন।

রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।

পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলনে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় অংশ নিতে সবার প্রতি আহবান জানান তিনি।

সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়। উপস্থিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু