ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিউইয়র্কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৫, ১৪:৩৯

নিউইয়র্কের ম্যানহাটনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালটির ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস অফিস (OCSAR) আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হন।

বন্ধুদের সঙ্গে পুনরায় মিলিত হয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন অংশগ্রহণকারীরা। তারা একে অপরের সঙ্গে পেশাগত অভিজ্ঞতা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার, রেজিস্টার ড. ডেভিড ডাওল্যান্ড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী এবং ডেটা অ্যান্ড সায়েন্সেস স্কুলের ডিন ড. মাহবুব মজুমদার। এ ছাড়া ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

অনুষ্ঠানে অংশ নেওয়া মিশিগান থেকে আসা প্রাক্তন শিক্ষার্থী রিশাদ ফারিহা বলেন, ‘এটি ছিল এমন একটি সন্ধ্যা, যেখানে স্মৃতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বৈশ্বিক প্রভাব নিয়ে উদযাপন করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার বলেন, ‘আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বজুড়ে অসাধারণ সাফল্য অর্জন করছে, যা আমাদের গর্বিত করে। আপনারা আমাদের দূত এবং স্বপ্নের সঙ্গী। একসাথে আমরা আরও শক্তিশালী একটি শিক্ষাগত ভবিষ্যৎ গড়তে চাই।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক সাদিয়া হামিদ কাজী বলেন, ‘বিশ্বজুড়ে ব্র্যাকের প্রাক্তন শিক্ষার্থীরা ইতিবাচক পরিবর্তনের প্রতিচ্ছবি। তাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আমরা আগ্রহী।’

অধ্যাপক মাহবুব মজুমদার বলেন, ‘এতগুলো পরিচিত মুখ একত্রে দেখে আমি অত্যন্ত আবেগাপ্লুত। আমি বিশ্বাস করি, এখানে উপস্থিত অনেকে ভবিষ্যতে বাংলাদেশের অগ্রগতিতে মুখ্য ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- সামিরা কে শুভ্রা, আশিক রহমান, সায়েদা নিগার সুলতানা, আফজাল আফতাব, এবং মো. রায়হান হাসান মাহিন।

এছাড়া, অ্যালামনাই ম্যানেজার ফরহাদ হোসেন প্রাক্তনদের নেটওয়ার্ক গঠন, স্বেচ্ছাসেবী অংশগ্রহণ এবং গিভিং ব্যাক-এর মাধ্যমে সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, অনুষ্ঠানে ব্র্যাক ইউএসএ থেকে কাথরিন নটন ও তার দল উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ইফাজ করিম, নাসমুস সাকিব নিলয়, আরেফিন চিশতী, সাদিয়া আনজুম এবং রিশাদ ফারিহা। তাদের সহযোগিতায় এই আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আমার বার্তা/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু