ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

কুয়েত প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ বিমান

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তদন্তে বেরিয়ে এসেছে, এক হাজার ৩০০-এর বেশি বিলাসবহুল গাড়ির মালিক কর ফাঁকি দিতে কর ফাইলে এসব গাড়ির তথ্য গোপন করেছেন। এর মধ্যে ৪০৯ জন মালিক আবার কোনো কর রিটার্নই জমা দেননি।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) জানায়, সব গাড়িই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে নিবন্ধিত। প্রতিটি গাড়ির দাম (শুল্ক ও করসহ) ১ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে। তালিকায় টয়োটা, বিএমডাব্লিউ, মার্সিডিজ, জিপ, ল্যান্ড রোভার, অডি, রেঞ্জ রোভার, পোরশে, জাগুয়ার, বেন্টলি, রোলস-রয়েস, ক্যাডিলাক, মেসারাতি, টেসলা, ফেরারি ও ল্যাম্বোরগিনি পর্যন্ত রয়েছে।

গোয়েন্দাদের মতে, এসব মালিকের মধ্যে ব্যবসায়ী, রাজনীতিক, সরকারি কর্মকর্তা, তাদের পরিবার এবং করপোরেট প্রতিষ্ঠানও আছে। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বলেন, ‘এই মালিকরা তাদের কর ফাইলে গাড়ির তথ্য উল্লেখ করেননি। অর্থাৎ গাড়ি কেনার সমপরিমাণ আয় গোপন করেছেন। তার মানে এই আয় অবৈধ উৎস থেকে হতে পারে।’

তিনি আরও জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর অফিসগুলোকে কর আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সিআইসির অনুমান, এই গাড়ির মালিকদের কাছ থেকে এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় সম্ভব।

এ পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৪৮৯টি বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছে গোয়েন্দারা। এর মধ্যে ২ হাজার ৭১৯টির তথ্য কর ফাইলে উল্লেখ করা হয়েছে। তবে এর মধ্যে আবার ১৪৮টির তথ্যের অসঙ্গতি ধরা পড়ায় পুনরায় তদন্ত শুরু হয়েছে।

গত পাঁচ করবর্ষ (ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) ধরে বিআরটিএ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই তদন্ত করে সিআইসি।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু