ই-পেপার মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

সিঙ্গাপুর জাল নোট ব্যবহারের অভিযোগে ২ বাংলাদেশি গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৫, ১৫:০১

সিঙ্গাপুরে ৫০ ডলারের জাল নোট ব্যবহার ও সংরক্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তাদের আদালতে তোলা হবে।

সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) জানায়, গেল ২২ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে গেলাংয়ের দুটি ভিন্ন স্থানে জাল ৫০ সিঙ্গাপুরি ডলার ব্যবহারের অভিযোগ পাওয়ার পর এই দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তাদের বয়স ৩৩ ও ৩৫ বছর।

পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি গেলাংয়ের লোরং ২২-এর একটি রেস্তোরাঁয় খাবার কেনার জন্য একটি ৫০ ডলারের জাল নোট ব্যবহার করেন। এই ব্যক্তি, তার ৩৩ বছর বয়সী সঙ্গীর সঙ্গে মিলে, গেলাংয়ের লোরং ১৬-তে সেবা নেয়ার জন্য দুটি জাল ৫০ ডলারের নোট ব্যবহার করেন।

এই দুই ব্যক্তির বিরুদ্ধে জাল নোটকে আসল হিসেবে ব্যবহার করা এবং জাল নোট কাছে রাখার দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়।

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, জাল মুদ্রা তৈরি বা ব্যবহার করলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। একইভাবে, যারা জাল মুদ্রা বা নোট আসল হিসেবে ব্যবহার করে, কিংবা জাল মুদ্রা তৈরির যন্ত্র বা সরঞ্জাম তৈরি ও দখলে রাখে, তাদের জন্যও একই ধরনের সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য।

আর যারা শুধু জাল মুদ্রা বা নোট কাছে রাখে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

এদিকে, এসপিএফ জনসাধারণকে মুদ্রা লেনদেনের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, সিঙ্গাপুরের আসল নোটগুলোতে কিছু স্বতন্ত্র নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে, যেমন—জলছাপ, নিরাপত্তা সুতো এবং কাগজের নির্দিষ্ট গঠন।

পুলিশ আরও পরামর্শ দিয়েছে যে, যদি কেউ জাল নোট পাওয়ার সন্দেহ করেন, তাহলে যেন সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে পুলিশকে ফোন করেন। পাশাপাশি, সন্দেহভাজন ব্যক্তির চেহারা ও অন্যান্য বৈশিষ্ট্যগুলো নোট করে রাখা, যত কম সম্ভব সেই নোটটি স্পর্শ করা এবং একটি খাম বা কাগজের মধ্যে ঢুকিয়ে দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করা জরুরি।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু