ই-পেপার মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় ২ জনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৫, ১৯:৫৭

মালয়েশিয়ায় বন্যায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাদুর্গত এলাকা থেকে ৩২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ৪৯টি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বন্যার এমন পরিস্থিতির কথা জানা গেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ জানান, গতকাল বিকেল ৩টা পর্যন্ত পেরলিসের তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্যার কারণে সম্পূর্ণরূপে সেবা প্রদান বন্ধ করেছে।

এ ছাড়া দেশের আরও ১৯টি কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে তাদের সেবা অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ২৭টি কেন্দ্র খোলা থাকলেও সেগুলো সীমিত বা পরিবর্তিত কার্যক্রমের মাধ্যমে সেবা দিচ্ছে।

ফেসবুক পোস্টে জুলকেফলি জানান, বন্যাকবলিত এলাকায় ৩৪৫টি মেডিকেল টিম পাঠানো হয়েছে। তারা আকস্মিক শ্বাসযন্ত্রের সংক্রমণ (১৭৬টি), ত্বকের সংক্রমণ (৯২টি), তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিস (১৫টি) এবং কনজাংটিভাইটিস (৪টি) রোগে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ত্রাণকেন্দ্রে কোনো ভাইরাস বা রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি।

এদিকে, বন্যায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং ৩২,২০১ জনকে বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্য পেরলিস, যেখানে ৭,৫৯২ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এর পরে পেরাকে ৬,৮১১ জন, কেলান্তানে ৬,৩৩৬ জন, কেদাহে ৪,৫৪৩ জন, তেরেংগানুতে ৩,৭৪১ জন, সেলাঙ্গরে ২,৭১৯ জন, পাহাংয়ে ৪৫৯ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু