ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

কুয়ালালামপুরের স্বাস্থ্যকেন্দ্রের আড়ালে অনৈতিক কার্যকলাপ, আটক ২ শতাধিক

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৫, ১২:১৫

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিত এলাকায় একটি তথাকথিত স্বাস্থ্য কেন্দ্রের আড়ালে অনৈতিক যৌন কার্যকলাপ পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে ২০৮ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন সরকারি কর্মচারী এবং ২৪ জন বিদেশি নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর পুলিশের ডেপুটি চিফ দাতুক মহম্মদ আজানি ওমর জানান, রয়্যাল মালয়েশিয়ান পুলিশের কেএল স্ট্রাইক ফোর্স, ফেডারেল টেরিটরি ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট এবং কুয়ালালামপুর সিটি হলের যৌথ অভিযানে শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টায় এ অভিযান পরিচালিত হয়। দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণের পর এই পদক্ষেপ নেয়া হয়।

আটকদের মধ্যে ২০১ জন ছিলেন ভিজিটর এবং ৭ জন কর্মী। তাদের বয়স ১৯ থেকে ৬০ বছরের মধ্যে। ভবনটির বিভিন্ন কক্ষ থেকে কনডমসহ অনৈতিক কার্যকলাপে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, দুইতলা বিশিষ্ট প্রতিষ্ঠানটি ৮ থেকে ১০ মাস ধরে চালু ছিল। সপ্তাহের দিন সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা এবং সপ্তাহান্তে বিকেল ৩টা থেকে ১১টা পর্যন্ত এটি খোলা থাকত। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গ্রাহকদের মাধ্যমেই কেন্দ্রটির প্রচার চালানো হতো। প্রতিবার প্রবেশের জন্য নেয়া হতো ৩৫ রিঙ্গিত, আর নতুন গ্রাহকদের সদস্যপদ কার্ডের আগে রেজিস্ট্রেশন ফি দিতে হতো ১০ রিঙ্গিত।

আটক ব্যক্তিদের স্ক্রিনিং ও জিজ্ঞাসাবাদের জন্য ড্যাং ওয়াঙ্গি জেলা পুলিশ সদর দফতরে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ৩৭৭বি অনুযায়ী তদন্ত চলছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু