ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

মালয়েশিয়ায় বিএসওএমের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২১

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী এক বছরের জন্য (২০২৫–২৬) গঠিত এই কমিটি অনুমোদন দেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি (মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়) ও সাধারণ সম্পাদক আদিবা আহমেদ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া-ইউপিএম)।

মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে টানা ছয় দিনব্যাপী ইন্টারভিউ সেশন শেষে শুক্রবার (১২ ডিসেম্বর) ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে মালয়েশিয়ার মোট ৪৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি: আসিফ রহমান, তৌপাজ্জল হোসাইন ও ফাওয়াজ রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান, আশিকুর রহমান, খোকন আহমেদ ও আজোয়াদ করিম। সাংগঠনিক সম্পাদক: তাসবীর হোসাইন। যুগ্ম সাংগঠনিক সম্পাদক: ফাহাদ ইসলাম। ফাইন্যান্স সেক্রেটারি: সালমা আকতার। শিক্ষা বিষয়ক সম্পাদক: ইলা আকতার। যুগ্ম শিক্ষা সম্পাদক: আবিদা সুলতানা। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: সাইয়েরাহ জামান। মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি: সাওন আহমেদ।

এছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামানুল ইসলাম এবং যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে সাকিব মিয়া ও সাব্বির রহমান। সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সুচনা, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক ফারিয়া ইসলাম। আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক আল নাহিদ ও জারিন তাসনীম। ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক সুমাইয়া আকতার ও আদিবা চৌধুরী। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শরীয়তুল্লাহ।

নতুন কমিটি প্রসঙ্গে বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন, পূর্ণাঙ্গ কমিটির প্রতিটি সদস্যই সংগঠনের শক্তি। এখান থেকে শিক্ষার্থীরা নেতৃত্ব, সংগঠন পরিচালনা, স্বেচ্ছাসেবক কার্যক্রম ও নেটওয়ার্কিংয়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক আদিবা আহমেদ বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহযোগিতাপূর্ণ, নিরাপদ ও ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রবাসে থেকেও শিক্ষার্থীরা যেন নিজেদের সংস্কৃতি, মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যেতে পারে-সে লক্ষ্যে আমরা কাজ করব।

২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী একটি অরাজনৈতিক সংগঠন। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।

আমার বার্তা/এল/এমই

কুয়েতে প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ভোটপ্রদান প্রক্রিয়া সহজ করা এবং পোস্টাল ব্যালট

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে আবদুল হক নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি একজন

মালয়েশিয়ায় অভিবাসী পাচারের ‘সেফ হাউস’ থেকে ৭ বাংলাদেশি আটক

অবৈধভাবে অভিবাসী পাচারের কাজে ব্যবহৃত একটি ‘সেফ হাউস’ থেকে সাত বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন

মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত বোমা

শরীরজুড়ে পাকা ধান, তারেক রহমানের সমাবেশে নজর কাড়লেন দলের ২ কর্মী

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

গুগল ফটোসে এআই ফিচার দিয়ে নিজের ছবি বানিয়ে নিন নিজেই

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা

অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর হাতিয়া

জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিসিবিতে হস্তক্ষেপ, ব্যর্থতা ও বিতর্কের কেন্দ্রে বুলবুল

শেষ মুহূর্তের গোলে বোর্নমাউথের কাছে হারল লিভারপুল

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে শুভেচ্ছা, সুখ-সমৃদ্ধি কামনা জামায়াতের

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

তারেক রহমানের সমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নিরাপত্তা জোড়দার

চট্টগ্রামে দলে দলে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াই নয় এখনই: বিসিবি

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক: ডব্লিউসিএ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব