ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

তুরাগ তীরে ২০২৬ সালের বিশ্ব ইজতেমায় আলেমদের জোড়

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৫, ১৬:০২

২০২৬ সালের বিশ্ব ইজতেমা সফল করতে তাবলিগ জামাতের সঙ্গে জড়িত আলেমদের নিয়ে বিশেষ জোড়ের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ আগস্ট টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এই জোড় অনুষ্ঠিত হবে।

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা শাহরিয়ার মাহমুদ গণমাধ্যমকে জানান, এই জোড়ে শুধু সেই আলেমরাই অংশগ্রহণ করতে পারবেন, যারা তিন চিল্লা ও সাল লাগিয়েছেন।

তাবলিগের এই মুরব্বি বলেন, এটি মূলত আলেমদের জন্য বিশেষ প্রস্তুতিমূলক পরামর্শ সভা, যার মাধ্যমে দীনের মেহনতকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হবে।

মাওলানা শাহরিয়ার মাহমুদ জানান, দুই দিনব্যাপী এ খাস জোড়ে দেশের পাশাপাশি বিদেশ থেকেও শীর্ষ মুরব্বিরা অংশ নেবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হিন্দুস্তানের খ্যাতনামা তাবলিগি মুরব্বি মাওলানা ইবরাহীম দেউলা এবং অন্যান্য আন্তর্জাতিক দাওয়াতি ব্যক্তিত্বরা।

আয়োজকরা জানিয়েছেন, এ বছর আলেমদের এই জোড়ে অংশগ্রহণকারীর সংখ্যা ব্যাপক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খাস জোড় শেষে মুরব্বিরা বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াত ও তাবলিগের কাজকে আরও জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ হবে ২০২৬ সালের ২, ৩, ৪ জানুয়ারি ও দ্বিতীয় ধাপ হবে ৯, ১০, ১১ জানুয়ারি।

আমার বার্তা/এল/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু