ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুতা পরে জানাজার নামাজ আদায় করা যাবে কি?

আমার বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৫, ১২:৪২

জানাজার নামাজ যেহেতু মসজিদের বাইরে পড়ার নিয়ম, তাই জানাজার নামাজে অনেক সময় মসজিদের বাইরে রাস্তায় দাঁড়ানোর প্রয়োজন পড়ে। এ সময় মুসল্লিরা জুতা পরে নামাজে দাঁড়াবেন, জুতা খুলে তার ওপর দাঁড়াবেন নাকি জুতা পাশে রেখে মাটিতে দাঁড়াবেন এ নিয়ে দ্বিধায় পড়ে যান। অনেকে ভাবেন জুতা পরে দাঁড়ালে নামাজ হবে না।

এ ক্ষেত্রে মূল বিধান হলো, জুতা পবিত্র হলে জুতা পরে জানাজাসহ যে কোনো নামাজ আদায় করা জায়েজ। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খালি পায়ে যেমন নামাজ আদায় করেছেন, জুতা পরিধান করেও নামাজ আদায় করেছেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খালি পায়েও নামাজ আদায় করতে দেখেছি, জুতা পরেও নামাজ আদায় করতে দেখেছি। (সুনানে নাসাঈ: ১৩৬১)

তবে জুতা পরে নামাজ আদায় করার জন্য অবশ্যই জুতা পবিত্র হতে হবে। অপবিত্র জুতা পরে জানাজাসহ অন্যান্য নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে না যেমন ওপরেও আমরা বলেছি। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, একবার রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জুতা পরে নামাজ আদায় করছিলেন। হঠাৎ নামাজের ভেতরেই তিনি জুতা খুলে ফেললেন। সালাম ফেরানোর পর এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জিবরাইল (আলাইহিস সালাম) এসে আমাকে অবহিত করেছেন যে, আমার জুতায় নাপাকি রয়েছে। তাই আমি জুতা খুলে ফেলেছি। (সুনানে আবু দাউদ: ৬৫০)

মসজিদের বাইরে মাঠে বা রাস্তায় জুতা পরে জানাজার নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে দেখতে হবে, নামাজে দাঁড়ানোর জায়গা ও জুতা নিচের অংশসহ পবিত্র আছে কি না। যদি দাঁড়ানোর জায়গা ও জুতা নিচের অংশসহ পবিত্র হয়, তাহলে জুতা পরে জানাজার নামাজ আদায় করা শুদ্ধ হবে। দাঁড়ানোর জায়গা ও জুতার নিচের অংশ অপবিত্র হওয়ার আশংকা থাকলে জুতা পরে নামাজে দাঁড়ানো যাবে না। জুতার ওপরের অংশ পবিত্র হলে জুতা খুলে জুতার ওপর দাঁড়ানো যেতে পারে।

সাধারণত বাইরের জুতা পরে মানুষ যেহেতু বিভিন্ন জায়গায় যায়, তাই জুতার নিচের অংশ অপবিত্র হওয়ার আশংকা থাকে। মসজিদের বাইরের মাটিও অপবিত্র হওয়ার আশংকা রয়েছে। তাই সতর্কতার জন্য জুতা খুলে তার ওপর দাঁড়ানোই সমীচীন।

আমার বার্তা/জেএইচ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু