ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রিয়নবীকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: আবু আইয়ুব আনসারীর আতিথেয়তা

আমার বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২

ইসলামের ইতিহাসে হিজরত এক অবিস্মরণীয় ঘটনা। মক্কা থেকে মদিনায় মহানবী (স.)-এর আগমনের দিনটি ছিল মদিনাবাসীর জন্য এক পরম আনন্দ ও সৌভাগ্যের মুহূর্ত। নবীজিকে (স.) এক পলক দেখার জন্য মদিনার অলিগলি, রাস্তা-ঘাট ও বাড়ির ছাদে ভিড় জমিয়েছিল নারী, পুরুষ, শিশুসহ সব শ্রেণির মানুষ। তাকবির ধ্বনিতে মুখর হয়ে উঠেছিল চারপাশ। শিশুরা গেয়ে ওঠেছিল, ‘ওই দেখো, আমাদের আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে! আল্লাহর পথে আহ্বানকারী যতদিন আহ্বান করবে, ততদিন কৃতজ্ঞতা আদায় করা আমাদের দায়িত্ব। আমাদের মধ্যে প্রেরিত হে মহান রাসুল! আপনি এসেছেন এমন বিষয় নিয়ে, যা আমাদের অনুসরণ করতেই হবে।’ (মুসলিম উম্মাহর ইতিহাস: ২/২৪)

মদিনা অভিমুখে যাত্রা ও নবুয়তের পথনির্দেশ

রাসুলুল্লাহ (স.) কুবায় কয়েক দিন অবস্থান করার পর মদিনার উদ্দেশে যাত্রা করেন। পথিমধ্যে তিনি প্রথম জুমার নামাজ আদায় করেন এবং সন্ধ্যায় মদিনায় প্রবেশ করেন। তাঁর উটনি সামনে এগোতে থাকলে প্রত্যেক সাহাবি আশা করছিলেন, নবীজি (স.) তাঁর বাড়িতে অতিথি হবেন। তাঁরা আবেগাপ্লুত হয়ে তাঁর উটনির লাগাম ধরে গতিরোধ করতে চাইছিলেন। তখন মহানবী (স.) বলেন, ‘তোমরা উটনির পথ ছেড়ে দাও। সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত।’

উটনিটি চলতে চলতে বনু নাজ্জারের বসতিতে এসে থেমে যায়। এটি ছিল নবী (স.)-এর নানাদের বসতি। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ! এটাই হবে আমাদের মানজিল।’ তখন বনু নাজ্জারের কিশোর-কিশোরীরা তাঁর সম্মানে আবৃত্তি করে- ‘আমরা বনু নাজ্জার গোত্রের মেয়েরা, কত খুশি ও আনন্দের কথা যে মুহাম্মদ (স.) আমাদের প্রতিবেশী হয়েছেন।’ তাদের এই ভালোবাসায় মুগ্ধ হয়ে নবী কারিম (স.) বলেন, ‘আল্লাহ জানেন আমি তোমাদের ভালোবাসি।’ (সুনানে ইবনে মাজাহ: ১৮৯৯)

আবু আইয়ুব আনসারীর অনন্য আতিথেয়তা

নবীজি (স.)-এর উটনি যেখানে থেমেছিল, সেখানেই ছিল আবু আইয়ুব আনসারি (রা.)-এর বাড়ি। যদিও বনু নাজ্জারের লোকেরা তাঁকে অতিথি হিসেবে পাওয়ার আবেদন করেছিল, কিন্তু উটনির থামার কারণে আবু আইয়ুব আনসারী (রা.)-এর আবেদনই কবুল করা হয়। (আর-রাহিকুল মাখতুম, পৃষ্ঠা-১৮৩ ও ১৮৯)।

আবু আইয়ুব আনসারি (রা.)-এর বাড়িটি ছিল দোতলা। রাসুল (স.) নিচতলায় থাকতে মনস্থির করেন। কিন্তু নবীকে (স.) নিচে রেখে নিজে দোতলায় থাকা আবু আইয়ুবের বিবেকে বাঁধছিল। তিনি রাসুল (স.)-কে দোতলায় থাকার অনুরোধ করেন। জবাবে নবীজি (স.) বলেন, ‘আবু আইয়ুব, আমি আমার ও আমার সাক্ষাৎপ্রার্থীদের জন্য নিচতলায় থাকাকেই সুবিধাজনক মনে করি।’

আর্থিকভাবে সচ্ছল না হলেও আবু আইয়ুব আনসারি (রা.) নবীজি (স.)-এর আদর-আপ্যায়ন ও সেবা-যত্নে কোনো ত্রুটি রাখেননি। তিনি বলেন, ‘আমরা রাসুলুল্লাহ (স.)-এর জন্য রাতের খাবার প্রস্তুত করে পাঠাতাম। কোনো খাবার ‘অবশিষ্ট’ ফিরলে আমি ও আমার স্ত্রী তা যেখানে নবীজি (স.) মুখ লাগিয়ে খেয়েছেন, সেখান থেকে খেয়ে নিতাম।’ তিনি আরও বলেন, ‘একবার রাতে পানির পাত্র ভেঙে গিয়েছিল, তখন আমি ও আমার স্ত্রী আমাদের একমাত্র পরিধেয় চাদর দিয়ে পানি মুছে নিলাম, যেন পানি গড়িয়ে নিচে পড়ে রাসুলুল্লাহ (স.)-এর কষ্টের কারণ না হয়।’ নবীজি (স.) আবু আইয়ুব আনসারি (রা.)-এর ঘরে সাত মাস অবস্থান করেন। (নবীয়ে রহমত, পৃষ্ঠা-২০২ ও ২০৪)

আবু আইয়ুবের এই নবীপ্রেমের আরও এক উজ্জ্বল দৃষ্টান্তের বর্ণনা দিয়েছেন প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)। তিনি বলেন, একবার রাসুল (স.), আবুবকর সিদ্দিক (রা.) ও ওমর (রা.) প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে রোদ্রমুখর দুপুরে আবু আইয়ুব আনসারির বাড়িতে যান। আবু আইয়ুব (রা.) তখন পাশের এক খেজুর বাগানে কাজ করছিলেন। রাসুল (স.)-এর আওয়াজ শুনেই তিনি ছুটে আসেন। অপ্রত্যাশিতভাবে মেহমান নিয়ে রাসুল (স.)-এর আগমনে তিনি দ্রুত খেজুর বাগানে গিয়ে একটি খেজুরের কাঁদি কেটে আনেন। কাঁদিতে কাঁচা, পাকা, আধা-পাকা সব ধরনের খেজুর ছিল। রাসুল (স.) এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাই আপনি আপনার পছন্দের খেজুর গ্রহণ করুন। আমি জানি না, এই মুহূর্তে আপনার কোন ধরনের খেজুর বেশি পছন্দ, তাই সব ধরনের খেজুরের একটি কাঁদি কেটে এনেছি।’ এরপর তিনি একটি ছাগলছানা জবাই করে তার অর্ধেক রসালো করে এবং বাকি অর্ধেক দিয়ে কাবাব তৈরি করে পরিবেশন করেন। এখানেও তিনি রাসুল (স.)-এর পছন্দকে প্রাধান্য দিয়েছিলেন। (সহিহ ইবনে হিব্বান: ৫১৯৩)

মসজিদে নববি নির্মাণ: এক ঐতিহাসিক স্মৃতি

যেখানে আল্লাহর নির্দেশে উটনি বসে পড়েছিল, সেখানেই প্রিয়নবীর অংশগ্রহণে নির্মাণ করা হয় মসজিদে নববি। জায়গাটির মালিক ছিল সাহল ও সুহাইল নামক দুই এতিম বালক। তারা ছিল নবীজি (স.)-এর মাতৃকুলের আত্মীয়। মসজিদ নির্মাণের জন্য নবী (স.) জায়গাটি নিতে চাইলে বালকদ্বয় তা দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু নবীজি (স.) উপযুক্ত মূল্য পরিশোধ করেই তা গ্রহণ করেন। তিনি আবু বকর (রা.)-কে মূল্য পরিশোধের নির্দেশ দিলে তিনি তাদের জমির বিনিময়ে ১০ দিনার প্রদান করেন।

মসজিদ নির্মাণের আগে জায়গাটিতে খেজুর শুকানো হতো। সেখানে কিছু খেজুর ও অন্য গাছ ছিল, এমনকি মুশরিকদের কয়েকটি কবরও ছিল। মহানবী (স.) গাছ কেটে, কবর ভেঙে স্থানটিকে সমতল করার নির্দেশ দেন। (সিরাতে মোস্তফা: ১/৪০৯)।

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু