ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সম্মেলন অনুষ্ঠিত

জাহিদুল আলম:
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫

বর্ণাঢ্য আয়োজন ও বিপুল মানুষের অংশগ্রহণে সুফিধারার আধ্যাত্মিক প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আরামবাগে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে আশেকে রাসুল (সা.) সম্মেলন ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। হযরত মুহাম্মদ (সা.) এর ১৫শ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর এই অনুষ্ঠানের আয়োজন করেন।

মোরাকাবা ও মিলাদ শরীফের মাধ্যমে ভোর রাতে সম্মেলন শুরু হয়ে বিকেলে ড. কুদরত এ খোদার বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সম্মেলন শেষে একটি জমকালো র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্মেলনে দেওয়া বক্তব্যে ড. কুদরত এ খোদা বলেন, সৃষ্টি জগতের সবচেয়ে আনন্দের দিন হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। কারণ এই দিনে জগৎসমূহের রহমত হযরত মুহাম্মদ (সা) জন্মগ্রহণ করেন। যার সাফায়াত ছাড়া উম্মতে মোহাম্মদীর মুক্তির ফয়সালা হবে না, তার জন্মদিনে আনন্দিত হওয়া অত্যন্ত রহমত ও বরকতের।

রাসুলের জন্মদিনে সর্বাধিক আনন্দিত হওয়ার আহ্বান জানিয়ে প্রফেসর কুদরত এ খোদা বলেন, মুসলিম জাতি ভুলবশত মহানবী (সা.)-এর জন্মদিন পালনের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এই আনন্দের দিনে সাধ্য অনুযায়ী পরিবারের সদস্যদের নতুন কাপড় কিনে দেওয়া, ভালো খাবারের আয়োজন করা ও অধিনস্তদের বোনাস দেওয়ার আহ্বান জানান।

ঐতিহাসিক দলিল তুলে ধরে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ৮১তম দিনে ওফাত লাভ করেন এবং আখেরি চাহার সোম্বার পর তিনি জীবদ্দশায় আর কোন বুধবার পাননি। এতে ১লা রবিউল আউয়াল যে হযরত রাসুল (সা.) এর ওফাত দিবস এতে কোন সন্দেহ নেই। মহান সংস্কারক সৈয়দ মাহবুব-এ-খোদা (রহ.) মুসলিম জাতিকে এই ভুল ধরিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

র‌্যালী শুরুর পূর্বে সংক্ষিপ্ত ভাষণে রাসুল প্রেমিকদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধের জোর আহ্বান জানান ইমাম কুদরত এ খোদা।

দেশবরেণ্য আলেমগণ ঈদে মিলাদুন্নবি ও হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের ওপর আলোচনা করেন এবং শিল্পীগণ নাত ও দরুদ পরিবেশন করেন।

আমার বার্তা/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু