ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মাগরিবের পর ঘুমালে যা হয়

আমার বার্তা অনলাইন:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮

মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সন্ধ্যা রাতে অর্থাৎ মাগরিবের পর ইশার আগ পর্যন্ত ঘুমানো অপছন্দ করতেন। ইশার পর না ঘুমিয়ে সময় নষ্ট করাও অপছন্দ করতেন। আবু বারজা আল আসলামি (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) ইশার আগে ঘুমানো এবং ইশার পর কথাবার্তা বলা অপছন্দ করতেন। (সহিহ বুখারি: ৫৭৪)

মহানবী (সা.) মাগরিবের পর কখনও ঘুমাতেন না, ইশার পর দ্রুত ঘুমিয়ে পড়তেন। আয়েশা (রা.) বলেন, মহানবী (সা.) ইশার নামাজের আগে ঘুমাননি এবং ইশার পর অহেতুক কথাবার্তা বা গল্পগুজব করে সময় নষ্ট করেননি। (সুনানে ইবনে মাজা: ৭০২)

হিশাম ইবনে উরওয়া (রহ.) বলেন, আমি আমার বাবাকে (উরওয়া ইবনুয যুবায়ের) বলতে শুনেছি, একদিন ইশার পর আমার খালা আয়েশা (রা.) আমাকে কথা বলতে শুনলেন। আমরা এমন একটি ঘরে ছিলাম যার ছাদ আমাদের ঘর ও তার ঘরের মাঝে ছিল। তিনি বললেন, হে উরওয়া! এখন কিসের গল্পগুজব? আমি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখনও ইশার নামাজের আগে ঘুমাতে দেখিনি, ইশার নামাজের পর কথা বলতেও দেখিনি। তিনি হয় ঘুমিয়ে পড়তেন অথবা নামাজ পড়তেন। (শুআবুল ঈমান লিল বায়হাকি: ৪৯৩৫)

এই হাদিসগুলো থেকে বোঝা যায়, মহানবী (সা.) মাগরিবের পর বা সন্ধ্যায় না ঘুমিয়ে ইশার পর দ্রুত ঘুমিয়ে পড়তেন। অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করতেন না। তিনি সন্ধ্যার ঘুম অপছন্দ করতেন এবং রাতের ঘুমকে গুরুত্ব দিতেন। তার জীবন ছিল রুটিনবদ্ধ ও সুশৃঙ্খল। কেউ যদি সন্ধ্যার পর ঘুমায়, তাহলে খুব স্বাভাবিকভাবে হয় তার ইশার নামাজ কাজা হবে অথবা সে ইশার নামাজের জন্য জেগে উঠবে এবং রাতে আর সে দ্রুত ঘুমাতে পারবে না। আর রাতে ঘুমাতে দেরি হলে তাহাজ্জুদ ও ফজরের জন্য জেগে ওঠা তার জন্য কষ্টকর হবে।

ঘুমের মূল সময় হলো রাত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম বা ক্লান্তি দূরকারী, রাতকে করেছি আবরণ। (সুরা নাবা: ৯-১০)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাঁর নিদর্শনাবলির মধ্যে আছে রাত ও দিনে তোমাদের ঘুম এবং তাঁর অনুগ্রহ অনুসন্ধান। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন আছে সেই সকল লোকের জন্য, যারা কথা শোনে। (সুরা রূম: ২৩)

ইমাম ইবনুল কাইয়িম তার ‘তিব্বুন-নববী’ গ্রন্থে বলেন, যদি কেউ নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘুম ও জাগরণ গভীরভাবে পর্যবেক্ষণ করে, তবে সে দেখবে যে, তার ঘুম ছিল পরিমিত ও ভারসাম্যপূর্ণ। তিনি রাতের প্রথম অংশে (ইশার পরপর) ঘুমাতেন এবং দ্বিতীয়ার্ধের প্রথম অংশে (তাহাজ্জুদের সময়) জাগ্রত হতেন, তারপর মিসওয়াক করতেন, অজু করতেন এবং নামাজ আদায় করতেন। এতে তাঁর শরীর ঘুম ও বিশ্রামের প্রয়োজনও পূর্ণ হতো এবং একইসঙ্গে ইবাদতের মাধ্যমে অন্তরের পরিশুদ্ধি ও সওয়াবও লাভ হতো। নবিজি (সা.) কখনো অতিরিক্ত ঘুমাতেন না। নিজের শরীরের জন্য যতটুকু ঘুম প্রয়োজন, ততটুকুই ঘুমাতেন।

আমার বার্তা/এল/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু