ই-পেপার বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

ঘরে নামাজের স্থানে মসজিদে প্রবেশের দোয়া পড়বেন নারীরা?

আমার বার্তা অনলাইন
২০ নভেম্বর ২০২৫, ১১:৪৮

নারীরা সাধারণত বাড়িতেই নামাজ পড়েন। নিজ ঘর বা নিরাপদ পরিবেশে পুরুষের চোখের আড়ালে নামাজ পড়েন বেশির ভাগ নারী। কোনো কোনো নারী নিজের ঘরে নামাজের জন্য নির্ধারিত স্থান রাখেন। কেউবা আবার ঘরের কোনো একপাশে আলাদাভাবে নামাজ আদায় করে নেন।

বাসা-বাড়িতেই নারীদের নামাজ পড়ার প্রচলন থাকলেও কোনো কোনো মসজিদে পুরুষের পাশাপাশি নারীদের জন্যও আলাদা নামাজের জায়গা রয়েছে। অনেকে পরিবেশ, পরিস্থিতি ও নিরাপত্তার ভারসাম্য বজায় রেখে সেখানে গিয়ে নামাজ পড়েন।

কোনো মসজিদে নারীদের নামাজের জন্য নির্ধারিত স্থান থাকলে সেখানে প্রবেশ ও বের হওয়ার সময় নারীরা মসজিদে প্রবেশ, বের হওয়ার দোয়াগুলো পড়বেন এবং মসজিদে গিয়ে তাহিয়্যাতুল মসজিদ আদায় করবেন এটাই স্বতঃসিদ্ধ নিয়ম। তবে কোনো নারী যদি নিজের ঘরেই নামাজ আদায় করেন, তাহলে নামাজের স্থানে যাওয়ার আগে মসজিদে প্রবেশের দোয়া অথবা তাহিয়্যাতুল মসজিদ আদায় করবেন কিনা?

এ বিষয়ে ইসলামী আইনশাস্ত্র ও ফেকাহবিদদের মতামত হলো— বাসা-বাড়িতে নামাজ পড়ার জন্য নারীরা যদি আলাদা কোনো জায়গা নির্ধারণ করেন, তাহলে তা তাদের জন্য মসজিদ বলেই ধরা যাবে, তাই তারা সেখানে প্রবেশের সময় মসজিদে প্রবেশের দোয়া পড়তে পারবেন এবং তাহিয়্যাতুল মসজিদও পড়তে পারবেন, এর মাধ্যমে তারা সওয়াব পাবেন বলে আশা করা যায়। (ফতোয়ায়ে ফকীহুল মিল্লাত, খন্ড : ৫, পৃষ্ঠা : ৮৮)

মসজিদে প্রবেশের দোয়া

মসজিদে প্রবেশের দোয়া পড়লে আল্লাহ তাআলা রহমতের বারিধারা বর্ষণ করেন। আবদুল মালিক ইবনে সাইদ ইবনে সুওয়াইদ থেকে বর্ণিত, আমি আবু হুমাইদ (রা.) বা আবু আনসারী (রা.)-কে বলতে শুনেছি, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশকালে যেন সর্বপ্রথম নবী (সা.) এর ওপর সালাম পাঠ করে, অতঃপর যেন এই দোয়া বলে। (আবু দাউদ, হাদিস : ৪৬৬)

দোয়াটি হলো-

اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِك

উচ্চারণ : আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক।

অর্থ : হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।

তাহিয়্যাতুল মসজিদের গুরুত্ব

আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গেলাম তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে বসেছিলেন। তিনি বলেন, আমিও বসে পড়লাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বসার আগে দু-রাকাত সালাত আদায় করা থেকে তোমাকে কিসে বিরত রাখল?

আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনাকে বসা দেখলাম এবং লোকেরাও বসা ছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন দু-রাকাত সালাত আদায়ের আগে বসবে না। (মুসলিম, হাদিস : ১৫২৭)

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু