ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ৪ জিকির সম্পর্কে জেনে নিন

আমার বার্তা অনলাইন:
০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩

আল্লাহর স্মরণ সর্বক্ষণ অন্তরে জাগরুক রাখা, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে আল্লাহর বিধান ও সন্তুষ্টির কথা মনে রাখা একজন মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য। জিকির শুধু মুখে আল্লাহর নাম উচ্চারণ করার নাম নয়, আল্লাহর যেকোনো ধরনের আনুগত্য ও ইবাদতও জিকির। দোয়া, ইস্তেগফার, তিলাওয়াত ও দ্বীনি আলোচনাও আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। একইসাথে আল্লাহর তাসবিহ পাঠ করা বা আল্লাহর প্রশংসা, পবিত্রতা বর্ণনা, মহত্ত্ব ও বড়ত্বের ঘোষণা মুখে উচ্চারণ করাও আল্লাহর জিকির এবং অত্যন্ত ফজিলতপূর্ণ আমল।

কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার শোকর আদায় কর, আমার সাথে কুফরি করো না। (সুরা বাকারা: ১৫২) আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ কর সকাল-সন্ধ্যায় অনুনয়-বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে। আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। (সুরা আ’রাফ: ২০৫)

আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকা ব্যক্তিদের কঠিন পরিণতি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে, অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত। আর তাকে কেয়ামতের দিন ওঠাব অন্ধ করে। (সুরা ত্বহা: ১২৪)

এ আয়াতগুলোতে ‘আল্লাহর স্মরণ’ অর্থ সামগ্রিকভাবে আল্লাহর আনুগত্য করা, তার বিধান মেনে জীবন পরিচালনা করা। পাশাপাশি মুখে আল্লাহর জিকির করা; তার প্রশংসা, পবিত্রতা বর্ণনা, বড়ত্ব ঘোষণা এবং শুধু তার ইলাহ হওয়ার স্বীকৃতি উচ্চারণ করাও এর মধ্যে অন্তর্ভুক্ত আছে।

আল্লাহকে সর্বক্ষণ স্মরণে রাখা ও তার আনুগত্য করার ক্ষেত্রে সহায়ক। শয়তানের প্ররোচনা থেকে অন্তরকে মুক্ত রাখা ও গুনাহমুক্ত থাকার ক্ষেত্রে সহায়ক।

বিভিন্ন হাদিসে ফজিলতপূর্ণ অনেক জিকিরের কথা বলা হয়েছে। বিশেষত চারটি জিকিরের ফজিলত বর্ণিত হয়েছে বেশ কিছু হাদিসে। এগুলোকে আল্লাহর প্রিয় জিকির বলা হয়েছে। জিকিরগুলো হলো, সুবাহানাল্লাহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়।

সামুরা ইবনে জুনদুব (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, আল্লাহর কাছে বেশি প্রিয় জিকির চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। এগুলোর যে কোনোটি দিয়ে তুমি শুরু করতে পারো। (সহিহ মুসলিম: ৫৪১৬)

জিকিরগুলো একসঙ্গে মিলিয়ে এভাবে পড়া যায়: ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’

আরেকটি হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা আমার কাছে ইহজগতের সব কিছুর চেয়ে বেশি প্রিয়। (সহিহ মুসলিম: ২৬৯৫)

একবার কয়েকজন দরিদ্র সাহাবি নবীজিকে গিয়ে বলেন, সম্পদশালী সাহাবিরা দান-সদকার মাধ্যমে নেক কাজে আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের তো দান-সদকা করার মতো সামর্থ্য নেই। তখন নবীজি (সা.) তাদেরকে প্রতি নামাজের পর ‘সুবাহানাল্লাহ’ ‘আলহামদুলিল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ পাঠ করার পরামর্শ দেন।

আমার বার্তা/এল/এমই

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম যা বলে

প্রশ্ন: ইসলামে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগে? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আরেকটি বিয়ে

১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী

সংসারে শান্তি আনতে অনুরণ করুন নবীজির ১০ সুন্নত

ভালোবাসা মানুষের সম্পর্ক দৃঢ় করে, মানুষকে আবেগী করে তুলে, দৃষ্টিভঙ্গি বদলে দেয়। বর্তমানে আমাদের তরুণদের

টিকা নেওয়ার আগে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের

হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

খালেদা জিয়ার শাসনামলে পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে

জুলাইয়ে গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল আটক

বর্ণিল আয়োজনে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

গণভোটের প্রতীক টিক চিহ্ন: আলী রীয়াজ

গ্ৰীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি

ঢাকায় এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

স্বাধীনতায় অবিশ্বাসীরা নির্বাচন বানচালের চক্রান্ত করছে: মির্জা আব্বাস

যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন আগে হামলা

আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশকে শ্রীলংকায় খেলতে দেবে

মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

জাতীয় পার্টির ৩ প্রার্থীর ভাগ্য খুলল ইসিতে, ঝরে পড়লেন ২ জন

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ

এই পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলা অসম্ভব: ক্রীড়া উপদেষ্টা

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম যা বলে