ই-পেপার রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পর্তুগালের ভাষা, সংস্কৃতিতে যেভাবে আজও টিকে আছে মুসলিম শাসনের চিহ্ন

নুরুদ্দীন তাসলিম:
২৩ জুন ২০২৬, ১৭:৫০

পর্তুগালের আধুনিক সমাজ ও সংস্কৃতির গভীরে মিশে আছে এক প্রাচীন ইসলামী ঐতিহ্য। দেশটির প্রায় ৫০০ বছরেরও বেশি সময় মুসলিম শাসকদের অধীনে ছিল। যদিও সেই সোনালী যুগের খুব বেশি দৃশ্যমান স্থাপত্য বা স্মৃতিস্তম্ভ এখন আর টিকে নেই, তবুও পর্তুগালের ভাষা, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রায় এখনও স্পষ্ট হয়ে আছে ইসলামী ইতিহাসের গভীর ছাপ।

২০১৯ সালে লিসবনের সেন্ট্রাল মসজিদে মুসলিম কমিউনিটির বিশেষ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা বলেন, ইসলাম পর্তুগালের আত্মার অংশ। পর্তুগালের সমাজ ও সংস্কৃতিতে আরবরা যে গভীর ঐতিহ্য রেখে গেছে, সে সম্পর্কে হয়তো আমরা সবসময় পুরোপুরি সচেতন নই। তবে এই প্রভাব অতীতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এখনও এর তাৎপর্য অনস্বীকার্য।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ৭১১ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা থেকে মুসলিম বাহিনী সমুদ্র পাড়ি দিয়ে বর্তমান পর্তুগাল ও স্পেনের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়, যা ইতিহাসে আন্দালুস নামে পরিচিত। স্পেনের কর্ডোবার গ্র্যান্ড মস্ক কিংবা গ্রানাডার আলহামব্রা প্রাসাদের মতো রাজকীয় স্থাপত্যের উদাহরণ পর্তুগালে তেমন একটা টিকে নেই। তবে পাঁচ শতকের মুসলিম শাসন পর্তুগিজ ভাষা ও সংস্কৃতিতে এমন কিছু উপাদান রেখে গেছে, যা মুছে ফেলা অসম্ভব।

বিশিষ্ট লেখক ও গবেষক আদলবার্তো আলভেসের মতে, আন্দালুস ছিল মানবসভ্যতার এক স্বর্ণযুগ। সে সময় মুসলিম, ইহুদি ও খ্রিস্টানরা চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সহাবস্থান করত, যার ফলে বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল অভূতপূর্ব উপায়ে। আলভেস গত ৪৫ বছর ধরে পর্তুগালে মুসলিম শাসনের এই প্রভাব নিয়ে গবেষণা করছেন। তিনি আন্দালুসীয় যুগের আরবি কবিতা পর্তুগিজ ভাষায় অনুবাদ করেছেন, যার স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ইউনেস্কো তাকে শারজাহ পুরস্কারে ভূষিত করে।

আলভেস প্রায় ১০ বছর ধরে পর্তুগিজ ভাষায় ব্যবহৃত আরবি শব্দের একটি অভিধান তৈরিতে কাজ করেছেন। তিনি জানান, পর্তুগিজ ভাষায় প্রায় ১৯ হাজার শব্দ রয়েছে যা সরাসরি আরবি থেকে এসেছে। উদাহরণস্বরূপ, পর্তুগিজরা কোনো কিছুর আশা প্রকাশ করতে সাধারণত ওশলা শব্দটি ব্যবহার করে, যা মূলত আরবি ইনশাআল্লাহ শব্দের সরাসরি রূপান্তর।

গবেষকদের মতে, কবিতা, ভাষা ও কার্পেট বুনন থেকে শুরু করে সংগীত, স্থাপত্য এবং বিজ্ঞানের বহু ক্ষেত্রে পর্তুগাল তার ইসলামী অতীতের কাছে ঋণী। বিশেষ করে আরবরা যদি জাহাজ চলাচলের আধুনিক বিজ্ঞান উন্নত না করত, তবে পর্তুগিজরা হয়তো বিশ্বখ্যাত নাবিক হতে পারত না। ফলে ইউরোপীয় রেনেসাঁর যে ভিত্তি, তা আরবদের হাত ধরেই তৈরি হয়েছিল। তবে দুঃখজনকভাবে ইউরোপের মূলধারার ইতিহাসে আরব ও মুসলিমদের এই অবদানকে অনেক ক্ষেত্রেই আড়ালে রাখা হয়েছে।

লিসবন মসজিদের সামাজিক কমিটির সদস্য ফাওজিয়া ইব্রাহিমো বলেন, স্কুলের পাঠ্যবইগুলোতে যখন শিশুরা এই সময়কাল সম্পর্কে পড়ে, তখন তারা মূলত খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার যুদ্ধবিগ্রহের কথাই বেশি জানতে পারে। সেখানে মুসলিমদের সবসময় শত্রু হিসেবে দেখানো হয়। অথচ সেই যুগের শিল্প, বিজ্ঞান এবং দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিবাচক দিকগুলো নিয়ে আরও বেশি আলোচনা হওয়া উচিত ছিল।

পঞ্চদশ শতকে খ্রিস্টান রাজারা আন্দালুসের শেষ মুসলিম ঘাঁটিগুলো জয় করার পর আইবেরিয়ান উপদ্বীপে মুসলিম শাসনের অবসান ঘটে। সে সময় মুসলিম ও ইহুদিদের জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় অথবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। তবে পর্তুগালের ইতিহাস ও সংস্কৃতিতে তো বটেই, এমনকি বর্তমান প্রজন্মের জিনগত গঠনেও এই মুসলিম-ইহুদি বংশোদ্ভূতদের গভীর সংযোগ রয়েছে। বিজ্ঞানীদের এক জেনেটিক গবেষণায় দেখা গেছে, আইবেরিয়ান উপদ্বীপের বর্তমান জনসংখ্যার এক-তৃতীয়াংশের শরীরে ইহুদি বা মুসলিম পূর্বপুরুষদের ডিএনএ রয়েছে।

২০১৫ সালে পর্তুগাল একটি আইন পাস করে, যার মাধ্যমে পঞ্চদশ শতকে দেশ থেকে বিতাড়িত ইহুদিদের বংশধরদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে সেই আইনে মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়নি। কায়রোর বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম আহমাদ তায়েব এক সফরে এসে পর্তুগিজ সরকারের প্রতি আহ্বান জানান যেন ইহুদিদের মতো বিতাড়িত মুসলিমদের বংশধরদেরও এই নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়।

পর্তুগালের আধুনিক যুগের সবচেয়ে বিখ্যাত কবি ফার্নান্দো পেসোয়া আজ থেকে ১০০ বছর আগেই তার লেখায় এই অবিচারের কথা তুলে ধরেছিলেন। তিনি লিখেছিলেন, আরবদের বিতাড়িত করে আমরা যে অপরাধ করেছি, আসুন তার প্রায়শ্চিত্ত করি; কারণ তারাই এই উপদ্বীপকে সভ্য করে তুলেছিল।

পেসোয়ার বিভিন্ন লেখায় ইসলামী সভ্যতার প্রতি তার গভীর শ্রদ্ধা এবং আন্দালুসের প্রতি পর্তুগালের সাংস্কৃতিক ঋণের কথা বারবার উঠে এসেছে। পর্তুগালের ইতিহাসবিদদের একাংশও মনে করেন, মুসলিমরা কোনো বহিরাগত শত্রু ছিলেন না, বরং তারা ছিলেন বর্তমান পর্তুগিজদেরই পূর্বপুরুষ এবং তাদের রেখে যাওয়া ইসলামী ঐতিহ্যই আজ ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোকে এক সুতোয় বেঁধে রেখেছে। - সূ্ত্র : দ্য নিউজ আরব

আমার বার্তা/এমই

মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

আল্লাহ তায়ালার মহান দুই নাম আল-হাই (চিরঞ্জীব) ও আল-কাইয়ুম (স্বয়ংসম্পূর্ণ)—এর অর্থ, গুরুত্ব ও ইসলামী আকীদায়

শুক্রবারের দিনের ভাবনা

শুক্রবারের ভোরের একটি নিজস্ব স্বভাব আছে। অন্য দিনের সূর্যও আলো দেয়, কিন্তু জুমার সকালের আলো

সালাতুত তাসবিহতে তাসবিহের সংখ্যা কম-বেশি হলে করণীয়

নফল নামাজগুলোর মধ্যে সালাতুতু তাসবিহ অন্যতম। সালাতুতু তাসবিহের নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমাবার। ইসলামে এ দিনকে মুসলমানদের ঈদের দিন বলা হয়েছে। এই দিনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে গাজীপুর সিটির পূবাইল

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

দুবাইয়ের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

পরীক্ষার হলে কড়াকড়ি নয়, ক্লাসরুমে চাই শিক্ষকের আন্তরিকতা

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে: শিক্ষামন্ত্রী

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৪৯ জন

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ-ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর