ই-পেপার বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সিভিল এভিয়েশনের কর্মচারী রফিক ও তার ভাই জাফরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৯
আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)-এর টেলিফোন অপারেটর রফিক আহমেদ ও তার ভাই এমএলএম ব্যবসায়ী জাফর আহমেদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, ভুয়া ইমাম খতিব সেজে অবৈধ উপায়ে সম্পদ অর্জন এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাওলানা লোকমান জানান, তাকে সিভিল এভিয়েশন নিয়ন্ত্রিত আমতলা জামে মসজিদে ইমামতির চাকরি দেওয়ার কথা বলে রফিক ৮ লাখ টাকা নেন। পরে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দেওয়ায় বিষয়টি জানাজানি হলে সাংবাদিকদের চাপের মুখে রফিক মাত্র ২ লাখ টাকা ফেরত দেন। বাকি টাকার বিষয়ে তারা একটি ভিডিও ধারণ করে বিভ্রান্তিমূলক প্রচার চালান যে সমস্ত টাকা পরিশোধ করা হয়েছে।

লোকমান জানান, রফিক ও জাফর তাকে এবং পত্রিকার সম্পাদককে হেয় প্রতিপন্ন করতে বিএনপিপন্থী কিছু সন্ত্রাসী ব্যবহার করে মব গঠন করে হুমকি দিতে থাকে। এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, রফিক দীর্ঘ ১৭ বছর সিভিল এভিয়েশনের টেলিফোন অপারেটর পদে কর্মরত থেকেও ১নং আমবাগান জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে অবৈধভাবে পরিচয় দিয়ে কোটি কোটি টাকার অবৈধ আয় করেছেন। এই অর্থেই তার ভাই জাফর গড়ে তোলে ভুয়া ডেভলপার কোম্পানির নামে এমএলএম ব্যবসা এবং হাজারো মানুষকে নিঃস্ব করে।

বিভিন্ন সূত্রে আরও জানা যায়, রফিক আওয়ামী লীগের একাধিক নেতার ছত্রছায়ায় থেকে নিজেকে “সরকারি ইমাম ও খতিব” হিসেবে পরিচয় দিতেন এবং মসজিদ দখল করে সরকারি কোয়ার্টার ও ইমাম খতিবের সব সুবিধা ভোগ করতেন। যদিও তার আসল পদবি ছিল টেলিফোন অপারেটর।

রফিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাকে শোকজ করে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বদলি করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানোর নির্দেশ দেয়। কিন্তু রফিক সেখানে যোগ না দেওয়ায় ২০২১ বিধি ৪৯(গ) অনুযায়ী তাকে "পলাতক" ঘোষণা করে আদেশ জারি করা হয়।

এদিকে রফিক একটি আবেদন করেন যাতে তিনি টেলিফোন অপারেটরের পরিবর্তে আমবাগান জামে মসজিদের “সিনিয়র ইমাম” হিসেবে নিয়োগ পান। বিষয়টি নিয়ে অনুসন্ধান করলে জানা যায়, পুরো প্রক্রিয়াটি ছিল ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির এক নগ্ন উদাহরণ।

রফিকের টাকার জোরে তার ভাই জাফরও রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি মসজিদের ইমামতি শুরু করেন। এরা দু’জনই দীর্ঘদিন ধরে ধর্মীয় পোশাক ও চেহারার আড়ালে রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল।

এলাকাবাসীর অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, এই দুই ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ অন্যান্য দপ্তরে তদন্ত হলে প্রকাশ পাবে আরও চাঞ্চল্যকর তথ্য।

বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ ও ভুক্তভোগীরা দাবি জানাচ্ছেন, যারা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু