ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সনি-র‍্যাংসের দুর্নীতি ধরতে তথ্য চেয়ে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৬

অভিযোগের ভিত্তিতে সনি-র‍্যাংস ইলেক্ট্রনিক্স লিমিটেড ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক বিনাস হুসাইনসহ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিপুল পরিমাণ অনিয়ম ও সম্পদ গোপনের অভিযোগ উঠেছে।

দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেনকে টিম লিডার ও উপ-সহকারী পরিচালক মো. আল আমিনকে সদস্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর উপ-পরিচালক আলমগীর হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিভিন্ন নথিপত্র, প্রতিবেদন ও ব্যাঙ্ক লেনদেন খতিয়ে দেখা হবে।

চিঠিতে বলা হয়েছে, অভিযোগ অনুসারে এমডি একরাম হুসাইন, ডিএমডি বিনাস হুসাইন সনি-র‍্যাংস ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং অন্যদের নামে বিপুল অপ্রদর্শিত সম্পদের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিদেশে অবৈধভাবে অর্থ স্থানান্তরের অভিযোগও রয়েছে।

দুদক তদন্তের স্বার্থে বেশ কিছু নথিপত্র চেয়েছে প্রতিষ্ঠানটির কাছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

সনি র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের নিবন্ধনের আবেদনপত্র, অনুমোদনপত্র, সংঘ-স্মারক এবং কোম্পানি আইন-১৯৯৪ সালের সকল সিডিউল, পার্টিকুলারস অব ডিরেকটরস ফর্ম, সকল ফর্ম, সকল ফর্ম (বি), সকল ফর্ম ১১৭ ও চার্জ ডকুমেন্ট (যদি থাকে) এবং আর জে.এস.সি এয় সার্টিফাইট কপি। প্রতিষ্ঠানসমূহের নামীয় আয়কর রিটার্ণ সংক্রান্ত সকল রেকর্ডপত্র (শুরু হতে অদ্যাবধি)। প্রতিষ্ঠানসমূহের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ব্যাংক হিসাব বিবরণী। শুরু থেকে অদ্যাবধি বার্ষিক প্রতিবেদনসমূহের কপি (সারসংক্ষেপ সহ)। পরিচালনা পর্ষদের সদস্যের তালিকা ও পর্ষদভুক্ত ব্যক্তিবর্গের জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি।

দুদকের পক্ষ থেকে অভিযোগ সংশ্লিষ্ট সব নথি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের এক কর্মকর্তা জানান, অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের অনুসন্ধান সম্পর্কে প্রতিক্রিয়া জানতে সনি র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের এমডি একরাম হুসাইনকে মোবাইলে কল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে তিনি কোনো জবাব দেননি। তবে, রাব্বি নামে জনৈক ব্যক্তি প্রতিবেদককে ফোন করে একরাম হুসাইনকে ফোন করার কারণ জিজ্ঞাসা করেন। একপর্যায়ে এ নিয়ে সংবাদ করলে তিনি দেখে নেয়ার হুমকি দেন।

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু