ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

অতি ভারী বর্ষণের পূর্বাভাস
আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১২:৪৫

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় খুলনা ছাড়া বাকি সব বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমবে। তবে মঙ্গলবার (১৩ জুলাই) বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১৬ জুলাই সকাল ৯টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১৭ জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া আগামী পাঁচদিন পর বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থা।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো

জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ঝুঁকিতে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ফলে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১ মিমি বৃষ্টি, আজও ৮ বিভাগে ভারী বৃষ্টির আভাস

শ্রাবণ মাসের বিদায়বেলায় মৌসুমি বায়ুর দাপট আরও কিছুটা বেড়েছে। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চলসহ

তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকার পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম