ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : আবারও স্থগিত আইসিসির সভা

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২১

১৯৯৬ সালের পর আর পাকিস্তানের মাটিতে হয়নি ক্রিকেটের কোনো বৈশ্বিক টুর্নামেন্ট। মাঝে সন্ত্রাসী হামলার কারণে কয়েক বছর আন্তর্জাতিক ম্যাচও বন্ধ ছিল দেশটিতে। দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা রয়েছে। তবে ভারত টুর্নামেন্ট খেলতে দেশটিতে যাবে না বলে একক আয়োজক সত্ত্ব হারানোর শঙ্কায় পড়েছে পাকিস্তান। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল আইসিসির সভায়।

পুরো ক্রিকেটবিশ্ব যখন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দিকে তাকিয়ে, তখন পরপর দুটি সভা স্থগিত করেছে আইসিসি। গত ২৯ নভেম্বর মাত্র ১৫ মিনিটেরও কম সময়ের মাঝে বোর্ড সভা পণ্ড হয়ে যায়। জয় শাহ আইসিসির সভাপতি হওয়ার পর তার অধীনে আজ (বৃহস্পতিবার) প্রথম সভা হওয়ার কথা ছিল। যার জন্য বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড সভাপতি দুবাই আইসিসির কার্যালয়ে হাজির ছিলেন। কিন্তু স্থগিত হয়ে গেছে আজকের সভাও।

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, আগামী ৭ ডিসেম্বর পুনরায় সভায় বসবে আইসিসি। পাকিস্তানের অবস্থানের বিষয়ে ভারত প্রতিক্রিয়া না জানানোয় সভা করতে দেরি হচ্ছে। যদিও এর আগে সূত্র জানিয়েছিল— পাকিস্তানের দেওয়া পার্টনারশিপ ফর্মুলা প্রত্যাখ্যান করেছে ভারত, তারা তাদের দেশে হতে যাওয়া কোনো আইসিসি ইভেন্ট হাইব্রিড মডেলে আয়োজনে আগ্রহী নয়।

পাকিস্তানি গণমাধ্যম বলছে, এই সভায় যোগ দিতে আজ সকালেই অনেক প্রত্যাশা নিয়ে দুবাইয়ে পৌঁছান পিসিবি সভাপতি মহসিন নাকভি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা ছিল তার। এর আগে ভারত দল পাঠাতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের আলোচনা শুরু হয়। বিপরীতে পাকিস্তানও শর্ত জুড়ে দেয়।

আমার বার্তা/এমই

শামীম ঝড়ের পরও হারল চট্টগ্রাম, শুভসূচনা খুলনার

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানে নেই ৮ উইকেট। ম্যাচটা আদতে শেষ

৬২ বছর পর এমন লজ্জা পেল ইউনাইটেড, ৫১ বছর পর অবনমন শঙ্কা

রুবেন আমোরিমকে নিজেদের কোচ না করার ব্যাপারে লিভারপুল ভক্তরা নিশ্চিতভাবেই আক্ষেপ করবেন না আর। তবে

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি, ৭ দিন ধৈর্য ধরতে বললেন ফারুক

আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহ-ফাহিম তাণ্ডবে দাপুটে জয়ে আসর শুরু বরিশালের

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে দাপুটে জয়েই আসর শুরু করেছে ফরচুন বরিশাল। দুশো ছুইছুই টার্গেট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার