ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেল ক্রিশ্চিয়ানো জুনিয়র

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৫, ১৯:২৯

৪০ বছর বয়সেও মাঠে ছন্দময় পারফর্ম উপহার দিয়ে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পেশাদার ফুটবল ক্যারিয়ার যখন পড়ন্ত বেলায়, তখন ফুটবলের প্রাথমিক যাত্রাটা শুরু করেছে বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। ক্লাবের বয়সভিত্তিক দলের জার্সিতে ইতোমধ্যে নজর কাড়া ১৪ বছরের এই ফুটবলার প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো আরও কয়েক বছর নিজের ফুটবল ক্যারিয়ার লম্বা করতে চান। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে খেলার আশা তার। এমনকি ১০০০ গোল করার লক্ষ্য আল-নাসরের এই তারকা ফরোয়ার্ডের। কিছুদিন আগেই করেছেন পেশাদার ক্যারিয়ারের ৯৩৪তম গোল। একই ক্লাব আল-নাসরের বয়সভিত্তিক দলের জার্সিতে সৌদি প্রো লিগে খেলছে ক্রিশ্চিয়ানো জুনিয়রও।

একাডেমি পর্যায়ে দৃষ্টিনন্দন পারফরম্যান্সেরই পুরস্কার পেল রোনালদোর ছেলে। প্রথমবার তাকে ডাকা হয়েছে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের স্কোয়াডে। স্বভাবতই ছেলের গায়ে পর্তুগালের জার্সিতে ছেলেকে খেলতে দেখা রোনালদোর জন্য গর্বের মুহূর্ত। ক্রিশ্চিয়ানো জুনিয়র বয়সভিত্তিক দলে ডাক পেতেই তিনিও ইনস্টাগ্রামে খুশির খবরটি দিয়েছেন এভাবে, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, ছেলে।’

বাবার মতোই ছেলে ক্রিশ্চিয়ানোও ফরোয়ার্ড হিসেবে খেলতে পছন্দ করে। তার সম্ভাবনা নিয়ে এর আগে সিআরসেভেন বলেছিলেন, ‘আমি তার খেলা পছন্দ করি। এটি এমন কিছু নয় যে, তার জন্য আমাকে রাত জাগতে হয়, তবে আমি এটা পছন্দ করি। (সে কেমন সম্ভাবনাময়) আমরা ভবিষ্যতে দেখব। এটি আমার চেয়ে বরং তার ওপরই বেশি নির্ভর করছে।’

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু