ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
টেস্ট ফরম্যাট থেকে অবসর

ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলেন না বিরাট কোহলি

আমার বার্তা অনলাইন
১২ মে ২০২৫, ১২:৪২

ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলেন না বিরাট কোহলি। নিজের সিদ্ধান্ত মতো টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন। রোহিত শর্মার পথ ধরে এবার সাদা পোশাকের ক্রিকেটে পথচলা থামালেন সাবেক এই অধিনায়ক।

আইপিএল চলাকালেই গত সপ্তাহে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সদ্য সাবেক এই অধিনায়ক। দীর্ঘদিনের সতীর্থ কোহলিও একই পথে হাঁটলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে। ১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান রয়েছে ৩১টি।

লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, এ কথা বিসিসিআইকে কদিন আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কোহলি তাতে রাজি হননি।

সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজে নিজের ছায়া হয়েই ছিলেন। কিন্তু ফর্মটা যেমনই হোক, বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তাকে রেখেই দল সাজাতে। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি আসন্ন এই সফরে না পাওয়া যায়, তাহলে ভারতীয় ব‍্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে।

সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন। রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন না।

আমার বার্তা/জেএইচ

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

নিউজিল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলন করতে এসে ফিল সিমন্সকে উত্তর দিতে হয়েছে বারবার বিসিবি সভাপতি পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সাদা বলের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ প্রথমবারের মতো অনুশীলনও

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা