ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ শুরু বাংলার মেয়েদের

আমার বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৫, ১৭:২১
আপডেট  : ১১ জুলাই ২০২৫, ১৭:২৬

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে রীতিমতো বিধ্বস্ত হয়ে, টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হারের দ্বারপ্রান্তে রয়েছে টাইগাররা। কিন্তু উল্টো চিত্র ফুটবলে, সাফের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা জালে ৯ গোল দিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ।

মোসাম্মৎ সাগরিকা করেছেন হ্যাটট্রিক, মুনকি আক্তার দুই গোল। এ ছাড়া একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশ ৯ গোলের ছয়টিই করেছে দ্বিতীয়ার্ধে।

সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইয়ে খেলা জাতীয় দলের ৮ জনকে আজ শুরুর একাদশে নামান বাংলাদেশ কোচ পিটার বাটলার। যার প্রভাব প্রথম মিনিট থেকেই টের পায় শ্রীলঙ্কা। খেলার দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে গোল এনে দেন স্বপ্না রানী। ১৯ বছর বয়সী মিডফিল্ডার গোলটি করেন সরাসরি ফ্রি–কিক থেকে।

এর তিন মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যান আফঈদা খন্দকাররা। এবার একাই প্রতিপক্ষের রক্ষণ চুরমার করে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার।

প্রথমার্ধের ৩০ মিনিটে গোলের সম্ভাবনা জাগানো আরও কয়েকটি আক্রমণ করে বাংলাদেশ। যার মধ্যে ১৫ মিনিটে সাগরিকার শট প্রতিহত হয় গোলপোস্টে। ১৯ মিনিটে পোস্টের একেবারে সামনে বল পেয়েও নিশানা ভেদ করতে পারেননি মুনকি। তাতে অবশ্য বাংলাদেশের আক্রমণের গতিতে একটুও ভাটা পড়েনি।

শেষমেশ ৩৭ মিনিটে আসে তৃতীয় গোল। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা বাংলাদেশের সিনহা জাহানের ক্রস থেকে আলতো শটে বল জালে জড়ান সাগরিকা। এরপর ৩৮ ও ৪৫ মিনিটে দুই –দুবার প্রতিপক্ষের জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেগুলো আর গোলের খাতায় উঠেনি।

বিরতির পর গুনে গুনে আরও ছয়বার গোল উদযাপন করে বাংলাদেশ। ৪৮ মিনিটে বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠা সাগরিকার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মুনকি। ৪৯ মিনিটে শান্তি মার্ডির লম্বা ক্রসে পা ছুঁয়ে বল জালে পাঠান সিনহা।

এরপর ৫২ মিনিটে বন্যা খাতুনের পাস ধরে দারুণভাবে প্রতিপক্ষের বক্সে ঢুকে দলের ষষ্ঠ গোল আদায় করে নেন সেই সাগরিকা। এর ছয় মিনিট পর আবারও সাগরিকা; এবার নিজের হ্যাটট্রিক করার আনন্দে মাতেন। পোস্টের ডান পাশ থেকে তাকে গোলমুখে বল বাড়িয়ে দেন পুজা দাস। সেই বল মুহূর্তের মধ্যে জালে জড়ান ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

৫৮ মিনিটের মধ্যে ৭–০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশকে এরপর কিছুটা সময় আটকে রাখতে পেরেছে শ্রীলঙ্কা। তবে ৮৫ মিনিটে রূপা আক্তারকে আর আটকানো যায়নি।

বন্যার কর্নার থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে বল জালে পাঠান রুপা। ৯০ মিনিটের পর সান্ত্বনার গোলের দেখা পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের রক্ষণের দূর্বলতার সুযোগ কাজে লাগান প্রতিপক্ষ ফুটবলার লাইয়ানশিকা। এর পর পরই শান্তি মার্ডি বাংলাদেশকে উপহার দেন নয় নম্বর গোল।

পাঁচটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। আর শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্খিত ট্রফি।

১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার পর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের সামনে পড়বেন স্বপ্না–সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

বয়সভিত্তিক সাফে বাংলাদেশের প্রাপ্তির ঝুলি বেশ ভারি। সর্বশেষ ২০২৪ সালে এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় তাঁরা। সেই হিসেবে এখন পর্যন্ত পাঁচ আসরে চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ।

আমার বার্তা/জেএইচ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ। স্পেনের ফুটবল প্রশাসনের

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

গত মঙ্গলবার তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এডহক কমিটি গঠন করেছে জাতীয়

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

যেকোনো পর্যায়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই বাড়তি উন্মাদনা তৈরি করে। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ (শনিবার)

কোনো পরিবর্তন ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। সিরিজের প্রথম দুটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

৫ আগস্টের পর থেকেই ডিস্টার্ব করতেন যুবদল নেতা মঈন উদ্দিন: ডা. কামরুল

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে: এ্যানি

মিরপুরে বিজয় রাকিন সিটিতে বাসিন্দাদের মানববন্ধন ও অনশনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন