ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

এক নজরে এশিয়া কাপের সময়সূচি

আমার বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৫, ১৫:১৬
আপডেট  : ২৭ জুলাই ২০২৫, ১৫:৩০

চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। শেষ হবে ১৯ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে মোট ছয়টি দল।

‘গ্রুপ-এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। ‘গ্রুপ-বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। প্রতিটি দল গ্রুপপর্বে একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেন।

সূচি অনুযায়ী, বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ১৩ সেপ্টেম্বর মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান।

গ্রুপপর্ব শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে ‘সুপার ফোর’ পর্বে। সেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল।

মোহসিন নাকভি সূচি প্রকাশ করলেও আমিরাতের কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, তা এখনো জানানো হয়নি।

এক নজরে সময়সূচি

গ্রুপ পর্ব

  • ৯ সেপ্টেম্বর : আফগাস্তিান-হংকং
  • ১০ সেপ্টেম্বর : ভারত-আমিরাত
  • ১১ সেপ্টেম্বর : বাংলাদেশ-হংকং
  • ১২ সেপ্টেম্বর : পাকিস্তান-ওমান
  • ১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা
  • ১৪ সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান
  • ১৫ সেপ্টেম্বর : আমিরাত-ওমান
  • ১৫ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা-হংকং
  • ১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান
  • ১৭ সেপ্টেম্বর : পাকিস্তান-আমিরাত
  • ১৮ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা-আফগানিস্তান
  • ১৯ সেপ্টেম্বর : ভারত-ওমান

সুপার ফোর

  • ২০ সেপ্টেম্বর : বি১-বি২
  • ২১ সেপ্টেম্বর : এ১-এ২
  • ২৩ সেপ্টেম্বর : এ২-বি১
  • ২৪ সেপ্টেম্বর : এ১-বি২
  • ২৫ সেপ্টেম্বর : এ২-বি২
  • ২৬ সেপ্টেম্বর : এ১-বি১

ফাইনাল

  • ২৮ সেপ্টেম্বর : সুপার ফোরের শীর্ষ দুই দলের মধ্যে শিরোপা লড়াই

বিশ্বকাপের আগে বড় একটি প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছে দলগুলো এবারের এশিয়া কাপকে। বিশেষ করে বাংলাদেশের জন্য এটি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু