ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বিদেশি ক্লাবে ফুটবলার রিপা, জন্মস্থানে ছড়িয়েছে অর্জনের 'উচ্ছ্বাস'

আমার বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৫, ১২:১৫

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য শাহেদা আক্তার রিপার জন্ম দেশের দক্ষিণের উপকূলীয় ইউনিয়ন কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের সোনাইছড়ি গ্রামে।

বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলের যাত্রায় ফরোয়ার্ড রিপা তার জীবনে যতবার সাফল্য পেয়েছেন ততবারই সেই সাফল্যে উচ্ছ্বসিত হয়েছে তার নিজ এলাকার বাসিন্দারা।

দেশের হয়ে প্রথমবার এশিয়ান কাপে খেলার গৌরব বয়ে আনা দলের অন্যতম সদস্য রিপা। কদিন আগে প্রধান উপদেষ্টার কাতার সফরের চার ক্রীড়াবিদের একজন ছিলেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি ক্লাবে জায়গা করে নিয়েছেন। যা নিয়ে এলাকাবাসীর প্রত্যাশা'র পারদে রিপা যোগ করেছেন নতুন মাত্রা। ভুটানের ‘রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব’ (আরটিসি উইম্যান এফসি)-এর হয়ে আসন্ন এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

গত শুক্রবার (৮ আগস্ট) থিম্পুতে পৌঁছে ক্লাবটিতে যোগ দিয়েছেন রিপা, পরের দিন অংশ নিয়েছেন অনুশীলনেও। এক বিবৃতিতে আরটিসি উইম্যান এফসি জানিয়েছে , “রিপা একজন প্রতিভাবান ফরোয়ার্ড। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের দলে নতুন গতি ও শক্তি যোগ করবেন এবং টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

রিপার ক্যারিয়ারের এই অন্যতম অর্জনের খবর পৌঁছেছে তার নিজ এলাকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এসেছে তাকে 'শুভ কামনা' জানানো অসংখ্য বার্তা। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি'র সদস্য মোহাম্মদ হোসেন বলেন, ‘রিপার এই অর্জনের আমাদের জন্য গর্বের, সে অনেক দূর এগিয়ে যাবে এবং তার অনুপ্রেরণায় কক্সবাজার থেকে আরও উদীয়মান খেলোয়াড়রা সাফল্যমণ্ডিত হবে বলে আমাদের প্রত্যাশা।’

স্থানীয় ক্রীড়া সংগঠক শামসুল আলম সোহাগ জানান, 'দেশের হয়ে বয়সভিত্তিক নারী ফুটবল দলে খেলার অভিজ্ঞতা ছাড়াও বর্তমানে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছে আমাদের রিপা, তার এই ধারা বজায় থাকুক।'

রিপার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। এই প্রতিভাবান ফুটবলারের ভাই ফারুক হোসেন বলেন, ‘অনেক বাধা ডিঙ্গিয়ে রিপা আজ এই পর্যায়ে পৌঁছেছে। দেশকে সে আরো ভালো কিছু দিক আমরা সেই কামনা করি, সবাই বোনের জন্য দোয়া করবেন।’

১৭ আগস্ট, লাওসে অনুষ্ঠিতব্য এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে নিজ দলের হয়ে প্রথম ম্যাচে মাঠে দেখা যেতে পারে রিপাকে।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু