ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সিরিজ জেতার পর এমন হারকে ‘বিব্রতকর’ বলছেন প্রোটিয়া কোচ

আমার বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৮

সিরিজ নিশ্চিত হতেই যেন গা-ছাড়া ভাব চলে আসছে দক্ষিণ আফ্রিকার। পরপর দুই সিরিজে দেখা গেলো এমন চিত্র। সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তো রেকর্ড ৩৪২ রানের বড় ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা। ওয়ানডে ইতিহাসে রানের হিসেবে যেটি কোনো দলের সবচয়ে বড় পরাজয়।

এমন পরাজয়কে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। দলের অধিনায়ক টেম্বা বাভুমাও বলেছেন, এই পারফরম্যান্স তাদের সাম্প্রতিক সাফল্যের সঙ্গে কোনোভাবেই মানানসই নয়।

গত এক মাসে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয় ও দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর সাফল্যের পর সিরিজ আগেই নিশ্চিত করে নিয়েছিল প্রোটিয়ারা। ফলে শেষ ম্যাচটি ছিল মূলত ডেড রাবার। কিন্তু সেই ম্যাচেই আসে রেকর্ড ভরাডুবি।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেখা গেছে এমন দৃশ্য। সিরিজ জয়ের পর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে বসেছিল ২৭৬ রানে। টানা দুইবার সিরিজ জয়ের পর শেষ ম্যাচে ভয়াবহভাবে ভেঙে পড়া প্রশ্ন তুলছে দলের মানসিকতা ও মনোযোগ ধরে রাখার সক্ষমতা নিয়ে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড বলেন, ‘এখানে আসলে কোনো অজুহাতের সুযোগ নেই। আজ (শনিবার) আমরা একেবারেই খাপছাড়া খেলেছি। ইংল্যান্ডের মতো শীর্ষ দলকে মোকাবিলা করতে হলে সেরাটা দিতে হয়। তা না হলে ভয়াবহভাবে এক্সপোজড হতে হয়। অস্ট্রেলিয়ায়ও একই ঘটেছিল। ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর খুবই খারাপ অবস্থা দেখা যায়। তারাও (ইংল্যান্ড) ৪০০-এর বেশি তুলেছিল। আমরা এমন খেলাতেই ভেঙে পড়ছি, যে ম্যাচগুলো গুরুত্বপূর্ণ নয়। তবে আমরা এই পরাজয়কে হালকাভাবে নিচ্ছি না। এটা কিছুটা বিব্রতকর।’

অধিনায়ক বাভুমা বলেন, ‘এই হার আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সের কোনো প্রতিফলন নয়। আমরা নিজেদের প্রতি সুবিচার করতে পারিনি। গত কয়েক সিরিজে আমরা যে মানের ক্রিকেট খেলেছি, আজকের খেলা তার সঙ্গে যায় না।’

১৯৯৮ সালের পর এবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজের শেষ ম্যাচে এমন বিশাল ব্যবধানে হারের কারণে আনন্দের মাঝেই রয়ে গেল তিক্ততার ছাপ।

আমার বার্তা/জেএইচ

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ম্যাচে

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে দুইশ করতে দেয়নি। বাংলাদেশি পেসার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ

ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া

গতকাল দ্বিতীয় ধাপে ক্রীড়া ভাতা কার্ড বিতরণ হয়েছে। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

জাইমা আপুকে বাফুফে পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি: ফুটবলার আফঈদা

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রধানমন্ত্রী ও তার কন্যা জাইমা রহমানকে বাংলাদেশ ফুটবল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিইও পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

টেকনাফের শীলখালীতে ৩ মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যা

জিলকদ মাসের গুরুত্বপূর্ণ দিবস ও ঘটনাসমূহ

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া প্রয়োজন হবে: ট্রাম্প

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহে ধস, ঢাকাসহ তিতাস এলাকায় স্বল্পচাপ

সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখের বেশি

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রঙ নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পনের টেবিলে পরিণত করতে চান

চুক্তি না হলে বুধবার থেকেই ফের ইরানে অভিযান: ট্রাম্পের হুঁশিয়ারি

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান