ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বিদেশি লিগ খেলতে বিসিবির অনাপত্তিপত্র চেয়েছেন তাইজুল-মুস্তাফিজ

আমার বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০–তে দল পেয়েছেন তাইজুল ইসলাম। এর আগে আরেক তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নেয় আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল দুবাই ক্যাপিটালস। দুটি বিদেশি লিগে খেলতে তাইজুল-মুস্তাফিজ বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। একই ফ্র্যাঞ্চাইজির দল দুবাই ক্যাপিটালস ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও তাকে দলে নিয়েছে। এদিকে, গত বুধবার দক্ষিণ আফ্রিকান লিগ এসএ২০’র নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে ডারবান সুপার জায়ান্টস তাইজুলকে ৩৪ লাখ ৯০ হাজার টাকায় (৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‌্যান্ড) কিনেছে।

এসএ টোয়েন্টির নিলামে প্রথমে নাম দিয়েছিলেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। সেখান থেকে ১৪ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়। গতকাল হওয়া নিলাম থেকে অবশ্য দল পেয়েছেন মাত্র একজন। তাইজুল ছাড়া মুস্তাফিজের নাম ডাকা হলেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এর বাইরে সাকিব আল হাসান, লিটন দাসসহ বাকিদের নামও তোলা হয়নি। ফলে প্রথমবারের মতো বিপিএল ও দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলতে যাচ্ছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, তাইজুল-মুস্তাফিজদের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এদিকে দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজের খেলার খবরটি ফ্র্যাঞ্চাইজিটি একটি পোস্টের মাধ্যমে কয়েকদিন আগেই জানিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম।

এর আগে মুস্তাফিজ দল পেয়েছেন ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে। বিসিবির এনওসি পেলে তিনিও সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলতে যাচ্ছেন। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু