ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১৪:১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। তবে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। বিশ্বকাপে জিম্বাবুয়ের জায়গা করে নেয়ার দিন আবারও স্বপ্নভঙ্গ হলো কেনিয়ার। ২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল তারা। এরপর আর কখনওই মূল আসরে জায়গা করতে পারেনি।

হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে কেনিয়াকে। তাতে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে।

টস জিতে আগে ব্যাট করে কেনিয়া ৬ উইকেটে করে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রান। ১২৩ রানের লক্ষ্য সহজেই তুলে ফেলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট খেলেন ২৫ বলে ঝড়ো ৫১ রানের ইনিংস। ৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

শনিবার (৪ অক্টোবর) ফাইনালে মুখোমুখি হবে নামিবিয়া ও জিম্বাবুয়ে। দুই দলই এখন আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

এদিকে নামিবিয়া ও জিম্বাবুয়ে ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। যা অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।

আমার বার্তা/এল/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু