ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবির সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক-ফাহিম

আমার বার্তা অনলাইন:
০৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৫
আপডেট  : ০৬ অক্টোবর ২০২৫, ১৯:০৮
একপেশে নির্বাচন শেষে ফের সভাপতি বুলবুল, সহ সভাপতি ফাহিম ও ফারুক আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে আবারও সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতির দুই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন আরেক সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং খ্যাতিমান ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচন। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আরও দুইজন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচনের ফলাফল ঘোষিত হয় সন্ধ্যা ৬টার দিকে।

ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।

সবকিছু ঠিক থাকলে এই তিনজনই পাচ্ছেন বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদ। সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে সহ-সভাপতির দুই পদে প্রার্থী হয়েছেন ফারুক ও ফাহিম-তাদের নির্বাচিত হওয়াও প্রায় নিশ্চিত।

সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী। তাদের অনুপস্থিতিতেই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ে।

বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরি ও কয়েকটি বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে ই-ভোট ও স্বশরীরে ভোটের মিশ্রণ দেখা গেছে।

ক্যাটাগরি-২ (ক্লাব পর্যায়)

মোট ভোটার: ৭৬

ই-ভোট: ৩৪

স্বশরীরে ভোট: ৯

ভোট দেননি: ৩৩

ক্যাটাগরি-৩

মোট ভোটার: ৪৫

ই-ভোট: ৫

স্বশরীরে ভোট: ৩৭

ভোট দেননি: ৩

রাজশাহী বিভাগ

মোট ভোট: ৯

ই-ভোট: ৬

স্বশরীরে ভোট: ১

ভোট দেননি: ২

রংপুর বিভাগ

মোট ভোট: ৯

ই-ভোট: ৩

স্বশরীরে ভোট: ২

ভোট দেননি: ৪

ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিত পরিচালক

ক্যাটাগরি–১

আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি–২

ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু।

ক্যাটাগরি–৩

খালেদ মাসুদ পাইলট (৩৫ ভোট)

প্রতিদ্বন্দ্বী ছিলেন দেবব্রত পাল, যিনি পেয়েছেন ৭ ভোট।

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। তিনি ২০২১ সালেও নির্বাচনে অংশ নিয়েছিলেন, তবে রাজশাহী বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এবারে তিনি ক্যাটাগরি-৩ থেকে জয়লাভ করে বোর্ডে নিজের জায়গা নিশ্চিত করেন।

এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

ক্যাটাগরি-১ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।

খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।

ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।

বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।

সিলেট বিভাগ- রাহাত শামস।

রাজশাহী- মোখলেসুর রহমান।

রংপুর- হাসানুজ্জামান।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু