ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবিতে এবার শর্ত লঙ্ঘনের বিশাল অভিযোগ

আমার বার্তা অনলাইন
০৯ অক্টোবর ২০২৫, ১০:১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে রিটার্নিং কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বড় ধরনের ভুল ধরা পড়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, অন্য কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্য বা কর্মকর্তা বিসিবির পরিচালক পদে প্রার্থী হতে পারেন না। কিন্তু এবারের বিসিবি নির্বাচনে সেই শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ফয়জুর রহমান ভূঁইয়া বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য অথচ তিনি বিসিবির পরিচালক হয়েছেন। আরেক পরিচালক ইশতিয়াক সাদেক বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য। তিনিও এবার বিসিবির ২৫ পরিচালকের একজন। যা বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থি।

বিসিবির গঠনতন্ত্রের ১২(গ) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘সাধারণ পরিষদের কোনো সদস্য যদি একাধিক জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাহী পরিষদ বা পরিচালনা পরিষদের কর্মকর্তা বা সদস্য হন, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হতে পারবেন না।’

সেই নিয়ম অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন এ দুই প্রার্থী। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ফয়জুর রহমান ভূঁইয়া বর্তমান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য। অন্যদিকে, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত পরিচালক ইশতিয়াক সাদেক বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে রয়েছেন।

প্রশ্ন উঠেছে, রিটার্নিং কমিশন কীভাবে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এমন তথ্য উপেক্ষা করল? নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও গঠনতন্ত্রের প্রয়োগ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেটাঙ্গনে।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু