ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

আমার বার্তা অনলাইন
০৯ অক্টোবর ২০২৫, ১০:২৬

৪৮তম ওভারের প্রথম বলেই সাইফ হাসানকে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে ম্যাচের সমাপ্তি টানলেন মোহাম্মদ নবী। সেই ছক্কাতেই ১৭ বল ও ৫ উইকেট হাতে রেখে ২২১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে আফগানিস্তান।

সর্বশেষ আট ওয়ানডের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চেয়েছিলেন আফগানদের বিপক্ষে সিরিজ দিয়ে সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে, কিন্তু ব্যাটিং ব্যর্থতাই আবারও কাল হলো।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায়নি বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় দলীয় সংগ্রহ থমকে যায় শুরুতেই। তাওহিদ হৃদয় ও মেহেদী মিরাজের ১০১ রানের চতুর্থ উইকেট জুটি কিছুটা আশা জাগালেও ইনিংস বড় করতে পারেননি কেউই। ৫৬ রান করে রান আউট হন হৃদয়, এরপর ৬০ রানে ফেরেন মিরাজও। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

আফগানিস্তানের পক্ষে রশিদ খান ৩ উইকেট নিয়ে নিজের ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। সমান ৩ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই, যিনি শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলে দেন। এছাড়া গানজাফর পান ২টি এবং খারোটে শিকার করেন ১টি উইকেট।

জবাবে আফগানিস্তান শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এগোয়। ওপেনিং জুটিতে ৫২ রান তোলেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এরপর রহমত শাহ ও গুরবাজের অর্ধশতক দলকে জয়ের পথে এগিয়ে নেয়। গুরবাজ ও রহমত দু’জনই সমান ৫০ রান করে আউট হলেও কাজ সহজ করে দিয়ে যান তারা। শেষদিকে অধিনায়ক শহিদী (নটআউট ৩৩) ও আজমতউল্লাহ ওমরজাই (৪৪) দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব তিন উইকেট নিলেও তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ ছিলেন ব্যর্থ।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে পড়ল বাংলাদেশ। এখন সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই মিরাজদের সামনে।

আমার বার্তা/জেএইচ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু