ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে খেলতে চান লিওনেল মেসি

আমার বার্তা অনলাইন
২৮ অক্টোবর ২০২৫, ১০:৫০

২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ তিন যুগের শিরোপাখরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে প্রায় নিয়মিতই তাকে একটি প্রশ্নের মুখে পড়তে হয়। প্রতিবারই সেই প্রশ্ন ভবিষ্যতের হাতে ছেড়ে দেন এই আলবিসেলেস্তে মহাতারকা। এবারও প্রায় একই কথা জানালেন। পুরো ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান বলে জানিয়েছেন মেসি।

মূলত বিশ্বকাপে খেলবেন কি না সেই প্রশ্নের জবাবে বড় বাধা বয়স এবং শারিরীক সামর্থ্য। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক যদিও বর্তমানে বেছে বেছে খেলছেন। নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপের সীমানা মাড়িয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। দুই মৌসুম খেলে ফেলার পর নতুন করে আরও তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। মায়ামির সঙ্গে সাম্প্রতিক এই চুক্তির পরই অনেকের দাবি, ২০২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা আরও জোরালো হলো!

সর্বোচ্চ ৮ বারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা প্রসঙ্গে কথা বলেছেন এনবিসি নিউজের সঙ্গে। তিনি জানান, ‘এটি অসাধারণ একটি ব্যাপার হবে যদি বিশ্বকাপে খেলতে পারি এবং আমিও সেটাই চাই। পুরো ফিট অবস্থায় আমি সেখানে থাকতে পছন্দ করব এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে দলকে সহায়তা করতে চাই। তবে বিষয়টি আমি মূল্যায়ন করছি ডে-টু-ডে ভিত্তিতে। যখন আগামী বছরের (ইন্টার মায়ামির) প্রি-সিজন শুরু হবে, তখন দেখব আমি শতভাগ ফিট কি না। যদি সেরকম মনে হয়, তাহলে আমি সিদ্ধান্ত নেব।’

এখন পর্যন্ত ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের পাঁচ আসরে খেলে ফেলেছেন মেসি। এরপরও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা স্বপ্নের মতো বলে মনে করেন তিনি, ‘আমি সত্যিই (খেলতে) আগ্রহী, কারণ এটি বিশ্বকাপের মঞ্চ। আমরা গত আসরে চ্যাম্পিয়ন হয়েছি এবং শিরোপা ধরে রাখার সক্ষমতা আছে। সেই লক্ষ্যে আবারও মাঠে নামাটা হবে আকর্ষণীয়, কারণ প্রত্যেকেরই জাতীয় দলের হয়ে (বিশ্বকাপ) খেলার স্বপ্ন থাকে।’

২০ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন মেসি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক, এরপর পিএসজিতে দুই মৌসুম থেকে ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। আমেরিকান লিগটিতে তার যোগ দেওয়ার পেছনে ২০২৬ বিশ্বকাপের ভূমিকা আছে বলেই শুরু থেকে অনেকে বলে আসছেন। সম্প্রতি ডেভিড বেকহ্যামের ক্লাবটির সঙ্গে আরও ৩ বছরের চুক্তি করায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

ফুটবল ক্যারিয়ারে সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ডের প্রায় সকল অর্জনই সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ দিয়ে সেই পূর্ণতা পেয়ে স্বভাবতই তৃপ্ত মেসি, ‘(বিশ্বকাপ জেতা) এটি আমার জীবনের স্বপ্ন ছিল। সত্যিকার অর্থে আমার পেশাদার ক্যারিয়ারে কেবল এই একটা ট্রফিই পাওয়ার বাকি ছিল। ব্যক্তিগতভাবে প্রায় সব জেতায় নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি। আর দলগতভাবে বার্সেলোনার হয়ে যা পেয়েছি, তা প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। যখন কেনো ফুটবলারকে আপনি বড় স্বপ্নের কথা জিজ্ঞেস করবেন, তার উত্তর হবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।’

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে ১৯৫টি ম্যাচ খেলেছেন এলএমটেন। যেখানে আলবিসেলেস্তেদের হয়ে তিনি রেকর্ড সর্বোচ্চ ১১৪টি গোল করেছেন। ২০২৬ বিশ্বকাপে তিনি নাম লেখালে সেটি হবে বিশ্বফুটবলের সর্বোচ্চ এই আসরে ষষ্ঠবারের মতো মেসির মাঠে নামা।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু