ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রোটিয়াদের ফাইনাল হারের পর যে কারণে তোপের মুখে ভিলিয়ার্সরা

আমার বার্তা অনলাইন
০৪ নভেম্বর ২০২৫, ১৩:৪৪

যেকোনো খেলার বৈশ্বিক ইভেন্টে নিজের দেশের সমর্থনে মাঠে হাজির হন কিংবদন্তি অ্যাথলেটরা। ক্রিকেট-ফুটবলে ফলাফল যাই হোক, রথী-মহারথীদের গ্যালারিতে বসে উত্তরসূরীদের সমর্থন দেওয়া যেন অলিখিত রীতি। কিন্তু এবারের নারী বিশ্বকাপে সেই সমর্থন পায়নি দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে হারের ফাইনালে ছিলেন না এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস কিংবা প্রোটিয়া ক্রিকেটের বড় কোনো মুখ।

বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চেও কিংবদন্তি ক্রিকেটারদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী, লেখক ও সঞ্চালক থানজা ভুর। লরা উলভার্টের দল হতাশ হয়ে মাঠ ছাড়ার পরই তিনি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এক ভিডিওতে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে সেখানে কারা উপস্থিত ছিল? সাবেক ক্রিকেটার যারা এই দেশকে ভালোবাসে, পুরুষ ক্রিকেটাররা…তারা সবাই কোথায়? ওহ, এটা তাদের কাছে যথেষ্ট হাই-প্রোফাইল ইভেন্ট মনে হয়নি!’

নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গত রোববার অনুষ্ঠিত হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। যেখানে স্বাগতিক মেয়েদের মাঠে বসে সমর্থন দিয়েছেন সাম্প্রতিক সময়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে কিংবদন্তি সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণরা। কিন্তু সেখানে দক্ষিণ আফ্রিকান কোনো কিংবদন্তির দেখা মেলেনি। জয়-পরাজয় যাই ঘটুক, প্রোটিয়া মেয়েদের হাইভোল্টেজ ম্যাচে সমর্থন দিতে সাবেক তারকারা কেন গেলেন না সেই প্রশ্নের উত্তর মিলছে না থানজা ভুরের।

আফ্রিকান এই লেখকের প্রশ্ন, ‘আমি খুবই হতাশ যে, ক্রীড়া মন্ত্রী পর্যন্ত ফাইনালে উপস্থিত হননি। এই মেয়েরা কত কঠোর পরিশ্রম করেছে। তারা ভালো খেলছিল। কিন্তু কেমন লাগে যখন গ্যালারিতে তাদের সমর্থনে কাউকে দেখে না? তারা কি ধরেই নিয়েছিল যে আমরা হারতে যাচ্ছি? এই বার্তাই কি তারা আগেভাগেই পাঠিয়ে দিয়েছেন?’

স্বদেশি কিংবদন্তি ক্রিকেটারদের ওপর ক্ষোভ প্রকাশ করলেও ভারতীয় মেয়েদের অভিনন্দন জানাতে ভোলেননি থানজা ভুর, ‘ভারত, তোমরা বিশ্বকাপ জিতেছ। স্বাভাবিকভাবেই তোমরা অভিনন্দন প্রাপ্য। তোমরা খেলায় বাঁচো, নিশ্বাস নাও…সকালের নাস্তা, দুপুর ও রাতের ভোজও হয় ক্রিকেটময়। তোমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছ, তোমরা কি জানো? তোমরাই এটার প্রাপ্য।’

ভারতের কাছে ৫২ রানে হেরে স্বভাবতই হতাশায় ভেঙে পড়েছিলেন উলভার্ট-ক্যাপ-ডি ক্লার্করা। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও তাদের শেষটা হয়েছে তিক্ততায়। ফলে প্রোটিয়া ক্রিকেটারদের চোখে বিষাদের অশ্রুই তো স্বাভাবিক। ওই সময় ভারতীয় দলের স্মৃতি মান্দানা, জেমিমাহ রদ্রিগেজ, রাধা যাদব ও টুর্নামেন্টসেরা দিপ্তী শর্মা গিয়ে তাদের সান্ত্বনা দিয়েছেন। হারের ক্ষত লাঘবের চেষ্টা করেছেন লরা উলভার্ট, ক্লো ট্রায়ন, মারিজান ক্যাপ, নাদিনে ডি ক্লার্কদের।

প্রসঙ্গত, ভারতীয় মেয়েরা এবার প্রথম কোনো বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে আগে ব্যাট করতে নেমে তারা ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ২৯৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ব্যক্তিগত সেঞ্চুরিও করেছিলেন প্রোটিয়া অধিনায়ক উলভার্ট। কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেননি আফ্রিকান মেয়েদের। ২৪৬ রানে অলআউট হয়ে ৫২ রানের হারই তাই অবধারিত।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা