ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ আশরাফুল

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭
জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ছবি: ফাইল

জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘ মেয়াদে নিয়োগ পেতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া হতে পারে তাঁকে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। তাঁর কাজের ধরন ভালো লাগায় জাতীয় দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে আশরাফুলের নিয়োগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সে জাতীয় দলের সঙ্গে ‘ক্যারি’ করবে।”

কয় বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, তা বলতে রাজি হননি তিনি। জাতীয় দলের একটি সূত্রে জানা গেছে, আশরাফুলের সঙ্গে নাজমুল আবেদীনের কথা হয়েছে চট্টগ্রামে সিরিজ শেষে। সেখানে আশরাফুলের প্রত্যাশা সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। আলোচনা শেষে উভয় পক্ষ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের কোচিং ক্যারিয়ার বেশি দিনের না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে মিকি আর্থারের সহকারী ছিলেন তিনি। গ্লোবাল টি২০ টুর্নামেন্টে রংপুরের সহকারী কোচ ছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের পর এ বছর জাতীয় লিগে বরিশালের প্রধান কোচ ছিলেন।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও থাকছেন বলে জানান নাজমুল আবেদীন। এদিকে, ৬ ডিসেম্বর থেকে টি২০ এবং ওয়ানডে দলের ব্যাটারদের নিয়ে এক সপ্তাহের ক্যাম্প হবে মিরপুরে। প্রধান কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ আশরাফুল থাকছেন ক্যাম্পে।

আমার বার্তা/এমই

আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশকে শ্রীলংকায় খেলতে দেবে

ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘আইসিসি যদি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায়

এই পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলা অসম্ভব: ক্রীড়া উপদেষ্টা

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঠিক হবে না, বাংলাদেশের এমন সিদ্ধান্ত যে সঠিক এবার বোঝা

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাব শ্রীলঙ্কায়

ঘরের মাঠে শেষ ম্যাচেও জয়, রংপুরকে হারিয়ে দুইয়ে সিলেট

ঘরের মাঠে শেষটাও দারুণ হলো সিলেট টাইটান্সের। তারকাসর্বস্ব দল রংপুর রাইডার্সকে সহজেই হারালো স্বাগতিকরা। ১৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

খালেদা জিয়ার শাসনামলে পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে

জুলাইয়ে গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল আটক

বর্ণিল আয়োজনে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

গণভোটের প্রতীক টিক চিহ্ন: আলী রীয়াজ

গ্ৰীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি

ঢাকায় এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

স্বাধীনতায় অবিশ্বাসীরা নির্বাচন বানচালের চক্রান্ত করছে: মির্জা আব্বাস

যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন আগে হামলা

আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশকে শ্রীলংকায় খেলতে দেবে

মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

জাতীয় পার্টির ৩ প্রার্থীর ভাগ্য খুলল ইসিতে, ঝরে পড়লেন ২ জন

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ

এই পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলা অসম্ভব: ক্রীড়া উপদেষ্টা

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম যা বলে